হাড় মজবুত রাখতে সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি। জেনে নিন এমন ৭টি খাবারের কথা, যা আপনার হাড়কে ভেতর থেকে শক্তিশালী করবে।
চিয়া সিড প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সরবরাহ করে। নিয়মিত চিয়া সিড খেলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে এবং হাড় মজবুত হয়।
আমন্ড ক্যালসিয়াম, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিনে ভরপুর। এই উপাদানগুলো হাড়ের বৃদ্ধিতে দারুণ সাহায্য করে।
টক দই হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এবং প্রোটিন থাকে, যা হাড়ের ক্ষয় রোধ করে।
ডিম ভিটামিন ডি-এর একটি চমৎকার উৎস। প্রতিদিন ডিম খেলে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি মেটে এবং হাড় শক্তিশালী হয়।
চিজ ক্যালসিয়াম এবং প্রোটিনের অন্যতম সেরা উৎস। হাড়কে শক্ত ও মজবুত করতে চিজ দারুণ কার্যকরী ভূমিকা পালন করে।
স্যামন, সার্ডিন এবং ম্যাকরেল মাছে প্রচুর ভিটামিন ডি ও ক্যালসিয়াম থাকে। এই মাছগুলো শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে।
সয়া জাতীয় খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিন পাওয়া যায়। হাড় ভালো রাখতে সয়াবিন একটি আদর্শ খাবার।
Skin Care Tips: মুখের বলিরেখা ও দাগ দূর করতে ডায়েটে রাখুন এই খাবারগুলো
Aloe Vera Face Pack: অ্যালোভেরা এভাবে মাখলে ত্বকের জেল্লা দ্বিগুণ হবেই
Glowing Skin: উজ্জ্বল ত্বক চাইছেন? কফি দিয়েই হবে বাজিমাৎ
মাত্র ৬০ সেকেন্ডের এই ১০টি ছোট অভ্যাসে মন ভালো হবে নিমেষেই