রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে সামান্য নারকেল তেল নিয়ে ভালো করে ম্যাসাজ করুন। নিয়মিত এই কাজ করলে গোড়ালি ফাটার সমস্যা দ্রুত কমে যাবে।
Image credits: Getty
Bangla
ভেসলিন ও লেবুর রস
এক চামচ ভেসলিনের সঙ্গে একটি লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। পা পরিষ্কার করে ফাটা জায়গায় এই মিশ্রণটি লাগান। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
Image credits: our own
Bangla
অ্যালোভেরা জেল
পায়ের ফাটা জায়গায় অ্যালোভেরা জেল লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। জেল শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে পা পরিষ্কার করে ধুয়ে নিন।
Image credits: Getty
Bangla
গ্লিসারিন ও গোলাপ জল
গ্লিসারিন, গোলাপ জল এবং সামান্য লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ফাটা জায়গায় লাগিয়ে ম্যাসাজ করুন। সপ্তাহে দুই থেকে তিনবার এটি ব্যবহার করতে পারেন।
Image credits: Getty
Bangla
লেবুর রস
পায়ের ফাটা অংশে সরাসরি লেবুর রস লাগিয়ে ম্যাসাজ করতে পারেন। লেবুর রস পায়ের মৃত ও শুষ্ক কোষ দূর করতে দারুণ কাজ করে।
Image credits: Getty
Bangla
পাকা কলা
একটি পাকা কলা চটকে পেস্ট তৈরি করে নিন। এটি পায়ের ফাটা জায়গায় লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। রাতে ঘুমানোর আগে এটি করলে সবচেয়ে ভালো ফল পাবেন।