খাওয়ার পর প্রায়ই কি পেটে গ্যাস জমে বা পেট ফুলে যায়? তাহলে কিছু খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে।
ফুলকপি খেলে অনেকেরই গ্যাসের সমস্যা হয়। এর কারণ হল, এতে র্যাফিনোজ নামের এক ধরনের কার্বোহাইড্রেট থাকে। এই উপাদানটি হজম প্রক্রিয়ায় বাধা দেয়।
অনেকে কাঁচা রসুন খান, যা গ্যাস-অম্বলের কারণ হতে পারে। রসুনে ফ্রুকটানস নামের একটি কার্বোহাইড্রেট থাকে। এটি আমাদের হজম প্রক্রিয়াকে ব্যাহত করে।
খুব বেশি পাকা কলা খেলে কারও কারও গ্যাসের সমস্যা হতে পারে। কারণ এতে থাকা উচ্চ মাত্রার ফাইবার ও ফ্রুকটোজ হজমে বাধা সৃষ্টি করে।
অনেকেরই প্রিয় ফল আম। কিন্তু অতিরিক্ত আম খেলে গ্যাস-অম্বলের মতো সমস্যা হতে পারে।
গমের মধ্যে গ্লুটেন থাকে। তাই গম দিয়ে তৈরি খাবার খেলে অনেকের হজমের সমস্যা হয় এবং গ্যাস হতে পারে।
অনেকেই স্যালাডে কাঁচা পেঁয়াজ খান। কাঁচা পেঁয়াজ খেলে গ্যাসের সমস্যা হতে পারে। কারণ এতে ফ্রুকটানস নামের কার্বোহাইড্রেট থাকে, যা হজমে বাধা দেয়।
উৎসবের মরসুম আসার আগেই সেভ করে নিন পদ্ম মেহেন্দির ৭ ট্রেন্ডি ডিজাইন
Anxiety কমাতে সাহায্য করে এমন ৮টি খাবার, জেনে নিন কী কী
Hair Growth: চুল ঘন ও লম্বা করতে ডায়েটে রাখুন এই ৮টি খাবার
Weight Loss: ওজন কমাতে ডায়েটে রাখুন মেথি, কীভাবে খাবেন, জেনে নিন