ফ্যাটি লিভার ডিজিজের ঝুঁকি কমাতে কোন কোন খাবার তালিকা থেকে বাদ দেবেন? আসুন, এক নজরে দেখে নেওয়া যাক।
অতিরিক্ত চিনি দেওয়া পানীয় বা খাবার লিভারের মারাত্মক ক্ষতি করে। এগুলি লিভারে চর্বি জমার কারণ হতে পারে।
ডুবো তেলে ভাজা খাবারে প্রচুর ফ্যাট ও ক্যালোরি থাকে। এই ধরনের খাবার লিভারে চর্বি জমার প্রক্রিয়াকে আরও বাড়িয়ে তোলে।
প্রক্রিয়াজাত বা প্রসেসড ফুড বেশি খেলে লিভারে চর্বি জমতে পারে। এর ফলে ফ্যাটি লিভার ডিজিজের ঝুঁকি অনেক বেড়ে যায়।
ফ্যাটি লিভারের সমস্যা থাকলে জাঙ্ক ফুড খাওয়া একেবারেই উচিত নয়। যতটা সম্ভব এই ধরনের খাবার এড়িয়ে চলুন।
রেড মিটে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। এই ফ্যাট সরাসরি লিভারে জমে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়।
অতিরিক্ত মদ্যপান অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের অন্যতম প্রধান কারণ। লিভারকে সুস্থ রাখতে মদ্যপান ত্যাগ করা জরুরি।
Breakfast Ideas: মাত্র ৫ মিনিটে নিউ জেন ব্রেকফাস্ট, রইল ভাইরাল রেসিপি
Mothers Day Gifts: ২০২৬-এর মাতৃ দিবসে মাকে দিন সুস্থ থাকার সেরা উপহার
Hair Growth: চুল ঘন ও লম্বা করতে ডায়েটে রাখুন এই ৮টি খাবার
স্ট্রবেরি খেলে দূরে থাকবে একাধিক রোগ, জেনে নিন কী কী