ফাইবার, প্রোটিন এবং ম্যাগনেসিয়ামে ভরপুর আমন্ড অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া রুখতে সাহায্য করে।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ আখরোট হার্ট ভালো রাখে। ডায়াবেটিস রোগীদের সুষম ডায়েটে এই বাদামটি রাখা অত্যন্ত জরুরি।
প্রোটিন, ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্টে ঠাসা পেস্তা পরিমিত পরিমাণে খেলে খিদে কমে। এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণেও দারুণ উপকারী।
স্বাস্থ্যকর ফ্যাট এবং খনিজ উপাদানে ভরপুর কাজু একটি দারুণ স্ন্যাকস। তবে ডায়াবেটিস রোগীরা লবণ ছাড়া কাজু পরিমিত পরিমাণে খাবেন।
ভিটামিন ই, ফাইবার এবং গুড ফ্যাটে সমৃদ্ধ হ্যাজেলনাট। চিনি ছাড়া এই বাদামটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি স্বাস্থ্যকর স্ন্যাকস হতে পারে।
ম্যাকাডামিয়া বাদামে কার্বোহাইড্রেট কম এবং স্বাস্থ্যকর ফ্যাট বেশি থাকে। ডায়াবেটিস রোগীরা অল্প পরিমাণে এই বাদাম খেতে পারেন।
প্রোটিন এবং ফাইবার যুক্ত চিনাবাদাম খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। তবে লবণ ছাড়া কাঁচা বা ভাজা চিনাবাদাম বেছে নেওয়াই সবচেয়ে ভালো।
Sweet Potato: পুষ্টিগুণে ভরপুর হলেও মিষ্টি আলু খাওয়া একদম উচিত নয়?
Warm Water: খাওয়ার পর এক গ্লাস গরম জল খেলে কী হয় জানেন?
এক ঝলক দেখলেই প্রেমে পড়বেন, রইল এমন কিছু দারুণ চুড়ির কালেকশন
Strawberry Benefits: রইল স্ট্রবেরি খাওয়ার ৬টি দারুণ স্বাস্থ্যগুণ