শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, মেথির আরও অনেক স্বাস্থ্যগুণ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে।
খাবারে মেথি যোগ করলে তা পেট ফাঁপা, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। এটি হজমশক্তি উন্নত করতে সাহায্য করে।
মেথিতে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার বা দ্রবণীয় ফাইবার থাকে। এটি শরীরে রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। প্রতিদিনের খাবারে মেথি রাখলে তা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
মেথিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই উপাদান ত্বকের স্বাস্থ্য উন্নত করতে এবং ত্বককে সতেজ রাখতে সাহায্য করে।
খাবারের সঙ্গে মেথি খেলে এটি চুলের গোড়া মজবুত করে। এর ফলে চুল স্বাস্থ্যোজ্জ্বল ও শক্তিশালী হয়ে ওঠে।
প্রতিদিন মেথি খেলে তা হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এর ফলে মানসিক চাপ বা স্ট্রেস কমাতেও এটি বেশ উপকারী।
লিভার বা যকৃতকে ডিটক্স করতে বা পরিষ্কার রাখতে মেথি খাওয়া খুব ভাল। এটি শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে।
Kiwi Benefits: রোজ কিউই খেলে কী কী উপকার পাবেন? জানুন ৭টি দারুণ গুণ
শ্রাবণের জন্য রাজস্থানি চুড়ির সেরা ডিজাইন, দেখে নিন এক ঝলকে
নজর কাড়বে আপনার পা, পরুন নজরবন্দ কালো পুঁতির পায়েল
Sleep Deprivation: রাত জেগে কাজ! জানেন কী কী মারাত্মক ক্ষতি হচ্ছে?