ওজন নিয়ন্ত্রণে রাখতে রোজ সকালে কিছু স্বাস্থ্যকর পানীয় পান করা উচিত। দেখে নিন, কোন কোন পানীয় আপনার ডায়েটে যোগ করতে পারেন।
ঈষদুষ্ণ গরম জলে লেবুর রসের সঙ্গে দারচিনি মিশিয়ে পান করুন। এটি হজমশক্তি বাড়াতে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
গ্রিন টি-তে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি হজমশক্তি উন্নত করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর সঙ্গে পুদিনা পাতা মেশাতে পারেন।
ঈষদুষ্ণ গরম জলে অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে পান করুন। এই পানীয় অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে এবং পেট ফাঁপা বা ফোলাভাব কমাতে সাহায্য করে।
শসার মধ্যে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। শসার রসের সঙ্গে সামান্য আদা মিশিয়ে পান করলে তা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
লেবুর জলের সঙ্গে সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে পান করুন। এই পানীয় হজমশক্তি উন্নত করার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।
আমন্ড মিল্কের সঙ্গে অল্প কিছু বাদাম এবং চিয়া সিড মিশিয়ে নিন। রোজ সকালে এই পানীয়টি পান করলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
Blood Sugar: ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে, এমন ৬টি খাবার
Pressure Cooker: প্রেসার কুকার থেকে জল বেরিয়ে আসছে? রইল সহজ সমাধান
Tan Removal: রোদে পোড়া দাগ দূর করুন ঘরোয়া উপায়ে, জেনে নিন সহজ ফেসপ্যাক
রোদে পোড়া দাগ দূর করুন ঘরোয়া উপায়ে, জেনে নিন সহজ কয়েকটি ফেসপ্যাক