প্রাকৃতিকভাবে চুলের বৃদ্ধি বাড়াতে বাড়িতেই কিছু সহজ পদ্ধতি মেনে চলতে পারেন। এই ৮টি ঘরোয়া টোটকা আপনার চুলের স্বাস্থ্য ফেরাতে সাহায্য করবে।
হালকা গরম নারকেল তেল স্ক্যাল্পে আলতো করে ম্যাসাজ করুন। এটি চুলের গোড়া মজবুত করে এবং স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখে।
চুলের গোড়ায় পেঁয়াজের রস লাগানো বেশ পুরোনো ও কার্যকরী একটি পদ্ধতি। তবে আপনার ত্বক সংবেদনশীল হলে এটি এড়িয়ে চলাই ভালো।
জলে ভেজানো মেথি বেটে চুলে লাগান। এটি চুল পড়া কমায় এবং চুলকে দারুণ নরম ও সিল্কি করে তোলে।
চাল ধোয়া বা ভিজিয়ে রাখা জল চুলে ব্যবহার করলে দারুণ উপকার মেলে। এটি চুলের স্থিতিস্থাপকতা বজায় রাখে এবং মাঝখান থেকে চুল ভেঙে যাওয়া রোধ করে।
সর্ষের তেলের সঙ্গে কারিপাতা মিশিয়ে চুলে মাখার চল বহু পুরোনো। এই মিশ্রণ চুলে পুষ্টি জোগায় এবং চুলকে ভেতর থেকে মজবুত করে।
স্ক্যাল্পে অ্যালোভেরা জেল লাগালে ত্বক বেশ ঠান্ডা ও শান্ত থাকে। তবে অ্যালার্জি আছে কি না, তা বুঝতে প্রথমে একটুখানি লাগিয়ে পরীক্ষা করে নিন।
জবা ফুল ও পাতা একসঙ্গে বেটে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। এটি চুলে পুষ্টি জোগায় এবং চুল পাতলা হয়ে যাওয়া আটকায়।
Lung Health: ফুসফুস ভালো রাখতে রোজকার ডায়েটে রাখুন এই ৬টি খাবার
Healthy Glowing Skin: স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বকের জন্য ডায়েটে রাখুন এই ৬টি খাবার
Better Sleep: শান্তিতে ঘুমোতে চান? শুতে যাওয়ার আগে করুন এই ছোট্ট কাজ
Travel Guide: অ্যাডভেঞ্চার চাইলে লাদাখ, শান্তি খুঁজলে তাওয়াং?