অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য গোলাপ জল মিশিয়ে নিন। এবার এই প্যাক মুখে ভালো করে মেখে নিন। এটি আপনার ত্বকে দারুণ জেল্লা এনে দেবে।
অ্যালোভেরা জেলের সঙ্গে একটুখানি হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এটি ব্রণ ও কালো দাগ দূর করতে দারুণ কাজ করে।
অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগান। এই ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে মুখের দাগছোপ ও ব্রণের সমস্যা দ্রুত কমে যায়।
অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মাখলে খুব ভালো ফল পাবেন এবং ত্বক উজ্জ্বল হবে।
অ্যালোভেরা জেলের সঙ্গে পাকা কলা চটকে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে লাগালে ত্বকে এক স্বাভাবিক ও সুন্দর জেল্লা ফুটে উঠবে।
অ্যালোভেরা জেল ও শসার রস একসঙ্গে মিশিয়ে ছেঁকে নিন। এবার তুলোর সাহায্যে এটি মুখে লাগান। এতে আপনার ত্বক অনেক বেশি নরম ও কোমল হবে।
Vitamin C Foods: ভিটামিন সি-এর ঘাটতি মেটাতে ডায়েটে রাখুন এই ৭টি খাবার
Hair Growth Foods: ঘন ও লম্বা চুলের জন্য ডায়েটে রাখুন এই ৬টি খাবার
Breastfeeding Diet: স্তন্যদায়ী মায়েদের ডায়েটে থাকুক এই ৭টি খাবার
Kids Immunity: বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই খাবারগুলি?