শুঁটকি মাছ খেতে অনেকেই ভালোবাসেন, কিন্তু এর তীব্র গন্ধটাই সবচেয়ে বড় সমস্যা। রান্না করার সময় এই গন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
কয়েকটি সহজ ও প্রাকৃতিক পদ্ধতি মেনে চললে শুঁটকির এই উটকো গন্ধ পুরোপুরি দূর করা সম্ভব। এতে আপনার রান্নার স্বাদও দারুণ হবে।
রান্নার ঠিক ২০ মিনিট আগে শুঁটকি মাছ গরম জলে ভিজিয়ে রাখুন। এর মধ্যে ৫ চামচ লেবুর রস ও সামান্য নুন দিন। এরপর ভালো করে ধুয়ে নিলে গন্ধ গায়েব হয়ে যাবে।
চাল ধোয়া জল দিয়ে শুঁটকি মাছ পরিষ্কার করতে পারেন। এতে শুধু গন্ধই দূর হয় না, মাছের গায়ে লেগে থাকা বালি ও ময়লাও সহজে পরিষ্কার হয়ে যায়।
শুঁটকি মাছ ভাজার সময় প্যানে এক চামচ আদা-রসুনের পেস্ট দিয়ে দিন। এরপর মাছগুলো ভালো করে কষিয়ে ভেজে নিন। গন্ধ অনেকটাই কেটে যাবে।
রান্না করার সময় সামান্য তেঁতুলের রস বা এক কাপ দুধ মিশিয়ে দিতে পারেন। এই টোটকা কাজে লাগালে শুঁটকির তীব্র গন্ধ পুরোপুরি দূর হয়ে যায়।
শুঁটকি রান্নার পর রান্নাঘরে দুর্গন্ধ হলে এক গ্লাস জলে সামান্য ভিনেগার মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এতে রান্নাঘরের গন্ধ দ্রুত কমে যাবে।
খাঁটি মোষের দুধে শুঁটকি মাছ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে গন্ধ একেবারে দূর হয়ে যায়। এরপর পরিষ্কার জলে ২-৩ বার ধুয়ে নিয়ে রান্নায় ব্যবহার করুন।
বাজার থেকে শুঁটকি মাছ আনার পর তা সবসময় এয়ার-টাইট কৌটোতে ভরে রাখুন। এতে মাছের গন্ধ সারা বাড়িতে ছড়াতে পারবে না।
Hair Growth Tips: কীভাবে দ্রুত চুল বাড়াবেন? জেনে নিন ৮টি ঘরোয়া উপায়
Lung Health: ফুসফুস ভালো রাখতে রোজকার ডায়েটে রাখুন এই ৬টি খাবার
Healthy Glowing Skin: স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বকের জন্য ডায়েটে রাখুন এই ৬টি খাবার
Better Sleep: শান্তিতে ঘুমোতে চান? শুতে যাওয়ার আগে করুন এই ছোট্ট কাজ