অনেকেই ভাবেন ডিম খেলে নাকি কোলেস্টেরল বেড়ে যায়। এই ধারণা কি আদৌ সত্যি? আসুন, এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কোলেস্টেরল বেড়ে যাওয়ার ভয়ে বহু মানুষ তাঁদের রোজকার ডায়েট থেকে ডিম বাদ দিয়ে দেন। কিন্তু ডিম খেলে কি সত্যিই কোলেস্টেরল বাড়ার ঝুঁকি থাকে?
ডিম হলো প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন এবং বিভিন্ন খনিজের একটি চমৎকার উৎস। এর বেশিরভাগ পুষ্টিগুণই কুসুমের মধ্যে থাকে।
ডিমের সাদা অংশের তুলনায় কুসুমে ভিটামিন এ, ভিটামিন ই এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে।
চিকিৎসকদের মতে, সুস্থ মানুষদের জন্য ডিমের কুসুম মোটেও ক্ষতিকর নয়। বরং, স্বাস্থ্যকর ডায়েটের অংশ হিসেবে কুসুম খাওয়া যেতে পারে।
নতুন গবেষণা বলছে, পরিমিত পরিমাণে ডিমের কুসুম খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রায় তেমন কোনও বড়সড় প্রভাব পড়ে না।
চিকিৎসকরা জানাচ্ছেন, ডিম যদি কোলেস্টেরল বাড়ায়, তবে সেটা হলো ভালো কোলেস্টেরল। এটি খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
ডিমের মধ্যে থাকা কোলেস্টেরল বেশিরভাগ মানুষের জন্যই ক্ষতিকর নয়। পরিমিত পরিমাণে খেলে ডিম একটি পুষ্টিকর এবং হার্টের জন্য স্বাস্থ্যকর খাবার।
Coffee Benefits: রোজ কফি খান? তাহলে এই ৪টি বিষয় অবশ্যই জেনে নিন
Protein Rich Foods: ডিমের চেয়েও বেশি প্রোটিন রয়েছে এই ৭টি খাবারে, তালিকায় কী কী?
High Protein Foods: ডিমের চেয়েও বেশি প্রোটিন রয়েছে এই ৭টি খাবারে?
খালি পেটে এলাচ জল পান করুন, ফল পাবেন ম্যাজিকের মতো