রান্নাঘরের সিঙ্কে তেল-কালির দাগ তুলতে হিমশিম খাচ্ছেন? আপনার জন্য রইল কয়েকটি সহজ ঘরোয়া উপায়। এতে সিঙ্ক হবে ঝকঝকে।
আমরা রান্নাঘরের ক্যাবিনেট, কাউন্টারটপ পরিষ্কার রাখি। ঠিক সেভাবেই সিঙ্কও নিয়মিত পরিষ্কার করা দরকার। জেনে নিন কীভাবে সিঙ্ক পরিষ্কার করবেন।
জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট বানান। এবার এই পেস্ট সিঙ্কে ভাল করে লাগিয়ে দিন। কিছুক্ষণ রেখে স্ক্রাবার দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন।
আধ কাপ লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ বেকিং সোডা মেশান। এই মিশ্রণটি সিঙ্কে ভাল করে মাখিয়ে দিন। ১০ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
প্রথমে সিঙ্কের উপর বেকিং সোডা ছড়িয়ে দিন। তারপর তার উপর কিছুটা ভিনিগার ঢেলে দিন। এবার একটি স্ক্রাবার দিয়ে ভাল করে ঘষে পরিষ্কার করে নিন।
একটি পরিষ্কার কাপড়ে কিছুটা অলিভ অয়েল নিন। এবার সেটা দিয়ে সিঙ্কটা ভাল করে মুছে নিন। এই টোটকায় সিঙ্কের चमक বাড়বে।
শুধু সিঙ্ক নয়, এর চারপাশের অংশও পরিষ্কার রাখা দরকার। আপনার সিঙ্ক যদি স্টিলের হয়, তাহলে ব্লিচযুক্ত ক্লিনার বা খসখসে স্ক্রাবার ব্যবহার করবেন না।
Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ায় কিনুন রুপোর এই ৬ জিনিস, ঘরে আসবে সুখ-সমৃদ্ধি
এই ৭টি খাবার বাড়িয়ে দেয় ব্যাড কোলেস্টেরল, এখনই সতর্ক হন
Amla for Hair: চুল পড়া কমাবে আমলকী, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন
Silver Sindoordani: ৩০০ টাকায় ৭টি দারুণ ডিজাইনের রুপোর সিঁদুর কৌটো