Bangla

ডিহাইড্রেশন: শরীর জলশূন্য হলে যে ৫টি লক্ষণ দেখা দেয়

শরীরে জলের পরিমাণ কমে গেলে ডিহাইড্রেশন হয়।  শরীরের মেটাবলিজম বা বিপাকক্রিয়াকে বাধা দেয়। এর ফলে, শরীরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হতে পারে।

Bangla

শরীরে জলের গুরুত্ব

শরীরের কোষগুলির সঠিক কার্যকারিতা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, পুষ্টি সরবরাহ এবং বর্জ্য পদার্থ বের করে দেওয়ার জন্য জল অপরিহার্য।

Image credits: Freepik
Bangla

জল পানে অনীহা

শরীরকে হাইড্রেটেড রাখতে প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ গ্লাস জল পান করা উচিত। কিন্তু অনেকেই শুধু তেষ্টা পেলেই জল পান করেন, যা ঠিক নয়।

Image credits: Getty
Bangla

জল কম খেলে ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে

পর্যাপ্ত জল পান না করলে শরীর ডিহাইড্রেশনের শিকার হতে পারে। শরীর জলশূন্য হয়ে গেলে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দেয়। চলুন, সেগুলি জেনে নেওয়া যাক।

Image credits: Getty
Bangla

অতিরিক্ত ক্লান্তি ও শক্তির অভাব

পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও যদি সারাক্ষণ ক্লান্ত লাগে, তবে এটি শরীরে জলের ঘাটতির লক্ষণ হতে পারে। সামান্য ডিহাইড্রেশনও কিন্তু ক্লান্তি বাড়িয়ে দিতে পারে।

Image credits: Getty
Bangla

মাঝে মাঝেই মাথাব্যথা

মাঝে মাঝেই কি মাথাব্যথা হয়? এটি ডিহাইড্রেশনের একটি সাধারণ লক্ষণ হতে পারে। শরীরে তরলের ভারসাম্যহীনতা মস্তিষ্কে চাপের পরিবর্তন ঘটায়, যা থেকে মাথাব্যথা হয়।

Image credits: Freepik
Bangla

প্রস্রাবের রঙে পরিবর্তন

শরীর হাইড্রেটেড কি না, তা বোঝার সবচেয়ে সহজ উপায় হল প্রস্রাবের রঙ পরীক্ষা করা। শরীরে জলের পরিমাণ কমলে প্রস্রাবের রঙ গাঢ় হলুদ হয়ে যায়।

Image credits: Getty
Bangla

স্মৃতিশক্তি কমে যাওয়া

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ডিহাইড্রেশন মনোযোগ, স্মৃতিশক্তি এবং সার্বিক চিন্তাভাবনার ক্ষমতাকে প্রভাবিত করে। এর ফলে, স্মৃতিশক্তি দুর্বল হতে পারে।

Image credits: Getty
Bangla

শক্তির অভাব বা তৃষ্ণা

পর্যাপ্ত জল পান করার পরেও যদি আপনার শক্তির অভাব বা তৃষ্ণা অনুভূত হয়, তবে এটি শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণে হতে পারে।

Image credits: Freepik

Hair Care Tips: সিল্কি স্মুথ চুল চান? নারকেলের দুধ ব্যবহার করুন

Hair Breakage: চুল মাঝখান থেকে ভেঙে যাচ্ছে? এই ৬টি নিয়ম মানলেই মিলবে সমাধান

রোজ সকালে তুলসী পাতা ভেজানো জল খেলে কী হয় জানেন?

Body Odor: গায়ের দুর্গন্ধে জেরবার? গরমে ফ্রেশ থাকার রইল ৮টি সহজ উপায়