Bangla

চুল ভেঙে যাওয়ার সমস্যায় জেরবার?

চুল মাঝখান থেকে ভেঙে যাচ্ছে? এই সমস্যা এখন প্রায় সবার। তবে কয়েকটি সহজ বিষয় মাথায় রাখলেই এই ভোগান্তি থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন সেই ৬টি জরুরি উপায়।

Bangla

মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন

স্ট্রেস বা মানসিক চাপ চুলের স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে। দীর্ঘস্থায়ী স্ট্রেস চুলের পিগমেন্টেশন এবং বৃদ্ধিতে বাধা দেয়। তাই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি।

Image credits: Freepik
Bangla

কেমিক্যাল ট্রিটমেন্ট এড়িয়ে চলুন

চুলে অতিরিক্ত কেমিক্যাল ট্রিটমেন্ট করাবেন না। হেয়ার স্টাইলিং এবং রাসায়নিকের ব্যবহার চুলকে দুর্বল করে দেয়। এর ফলে চুল ভেঙে যায় এবং অকালে পেকে যাওয়ার ঝুঁকিও বাড়ে।

Image credits: pinterest
Bangla

স্ক্যাল্পে নিয়মিত ম্যাসাজ করুন

হালকা তেল দিয়ে মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন ভালো হয়। ফলে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাতে সাহায্য করে এবং চুল মজবুত হয়।

Image credits: unsplash
Bangla

পর্যাপ্ত ঘুম খুব জরুরি

চুলের বৃদ্ধির জন্য প্রতিদিন ৭–৯ ঘণ্টা ঘুম অত্যন্ত জরুরি। পর্যাপ্ত বিশ্রাম নিলে শরীর স্বাভাবিকভাবে নিজেকে মেরামত করার সুযোগ পায়, যা চুলের স্বাস্থ্যের জন্যেও খুব দরকারি।

Image credits: Getty
Bangla

খুব টেনে চুল বাঁধবেন না

চুল খুব টেনে বা টাইট করে বাঁধবেন না। এতে চুল ভেঙে যাওয়ার আশঙ্কা বাড়ে। পাশাপাশি, জোরে জোরে চুল আঁচড়ানো থেকেও বিরত থাকুন। এতে চুলের গোড়া দুর্বল হয়ে যায়।

Image credits: Pinterest

রোজ সকালে তুলসী পাতা ভেজানো জল খেলে কী হয় জানেন?

Body Odor: গায়ের দুর্গন্ধে জেরবার? গরমে ফ্রেশ থাকার রইল ৮টি সহজ উপায়

Hair Breakage: চুল মাঝখান থেকে ভেঙে যাচ্ছে? এই ৬টি বিষয়ে খেয়াল রাখুন

Fatty Liver: ফ্যাটি লিভার আটকাতে চান? এই ৮টি নিয়ম অবশ্যই মেনে চলতে হবে