বর্ষাকালে কি আপনার সারাক্ষণ ঘুম ঘুম পায় বা ক্লান্ত লাগে? তাহলে এই পাঁচটি বিষয় অবশ্যই খেয়াল রাখুন।
বাতাসের অতিরিক্ত আর্দ্রতা, ঘুমের অভাব আর হজমের সমস্যা—এই সব কিছুই আমাদের এনার্জি কমিয়ে দেয়। তাই সারাদিন চনমনে থাকতে খাওয়াদাওয়ায় নজর দেওয়া জরুরি।
বর্ষাকালে বাতাসে আর্দ্রতা খুব বেশি থাকে। এর সরাসরি প্রভাব পড়ে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রক্রিয়ায়। তাই শরীর তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়।
এই সময়ে সূর্যের আলো কম পাওয়া যায়। এর ফলে, আমাদের মেজাজ ও এনার্জি লেভেলে প্রভাব পড়তে পারে। এই ক্লান্তি কাটাতে কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার।
বর্ষায় ক্লান্তি কমাতে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া খুব জরুরি। আপনার ডায়েটে ডিম, ডাল, দই, বাদামের মতো খাবার অবশ্যই রাখুন।
ক্লান্তি দূর করতে শরীরকে হাইড্রেটেড রাখা খুব দরকার। এনার্জি লেভেল ঠিক রাখতে সারাদিন ধরে প্রচুর পরিমাণে জল পান করুন।
ঘুমের কোয়ালিটি আপনার এনার্জি লেভেলকে প্রভাবিত করে। কারণ, শরীর ও মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পেলে তবেই ঠিকমতো কাজ করতে পারে।
ভিটামিন ডি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। সকালে হাঁটা, স্ট্রেচিং এবং যোগাভ্যাস করতে পারেন।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখা দরকার। ডায়েটে দই, ঘোল, নানা রকম ফল এবং সবুজ শাকসবজি যোগ করুন।
Constipation: কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? ডায়েটে রাখুন এই খাবারগুলি
অতিথিরাও হবেন ইমপ্রেস? খাবার পরিবেশনের জন্য এই সেরামিক বাটিগুলোই সেরা
Egg Storage: ডিম ফ্রিজে রাখলে কী হয়? আপনিও কি এই ভুলটা করেন?
এই ৬ সবজি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, জেনে নিন