Bangla

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন?

কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুবই সাধারণ কিন্তু কষ্টদায়ক। আপনার ডায়েটে ৭টি বিশেষ খাবার যোগ করলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন।
Bangla

আপেল, পেয়ারা, কমলালেবু, কলা

আপেল, পেয়ারা, কমলালেবু এবং কলার মতো ফলে প্রচুর পরিমাণে সলিউবল ও ইনসলিউবল ফাইবার থাকে। এই ফাইবার মলত্যাগের প্রক্রিয়াকে সহজ করে তোলে।
Image credits: Getty
Bangla

ওটস, ব্রাউন রাইস

ওটস এবং ব্রাউন রাইসের মতো গোটা শস্যে ইনসলিউবল ফাইবার থাকে। এই ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং শরীর থেকে মল বের করে দিতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla

পালং শাক, ব্রকোলি

পালং শাক এবং ব্রকোলির মতো সবুজ সবজিতে প্রচুর ফাইবার, ম্যাগনেশিয়াম এবং জলীয় অংশ থাকে। এই উপাদানগুলি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।
Image credits: Getty
Bangla

বিনস, ডাল, ছোলা, মটর

বিনস, বিভিন্ন ধরনের ডাল, ছোলা এবং মটরের মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে। এই ফাইবার মল নরম করে এবং শরীর থেকে সহজে বের করে দিতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla

বাদাম, আখরোট

আমন্ড বা বাদাম এবং আখরোটের মতো নাটসে স্বাস্থ্যকর ফ্যাট ও ফাইবার প্রচুর পরিমাণে থাকে। তাই এগুলি হজমের জন্য অত্যন্ত উপকারী।
Image credits: Getty
Bangla

ফ্ল্যাক্স সিড, চিয়া সিড

ফ্ল্যাক্স সিড এবং চিয়া সিডের মতো বীজে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং জলে দ্রবণীয় ফাইবার থাকে। এই উপাদানগুলি মলত্যাগের প্রক্রিয়াকে আরও সহজ করে তোলে।
Image credits: Getty
Bangla

টক দই

টক দইতে প্রোবায়োটিকস থাকে। এই প্রোবায়োটিকস অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে এবং হজমশক্তি উন্নত করে।
Image credits: Getty

অতিথিরাও হবেন ইমপ্রেস? খাবার পরিবেশনের জন্য এই সেরামিক বাটিগুলোই সেরা

Egg Storage: ডিম ফ্রিজে রাখলে কী হয়? আপনিও কি এই ভুলটা করেন?

এই ৬ সবজি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, জেনে নিন

Hair Fall: চুল পড়া কমাতে চান? জেনে নিন এই ৬টি সহজ টিপস