সামান্য যত্নেই বাড়িতে সহজে ভেষজ গাছ লাগানো যায়। রান্নাঘরে কোন কোন গাছ লাগাতে পারেন, তা জেনে নিন।
থাইম একটি দারুণ ঔষধি গাছ। এর অনেক গুণ রয়েছে। সামান্য যত্নেই রান্নাঘরে এটি সহজে বড় হয়।
তুলসী গাছ খুব সহজে জলে চাষ করা যায়। তবে মনে করে প্রতি তিন দিন অন্তর জল পাল্টাতে হবে।
রোজমেরি গাছও জলে সহজে বড় হয়। তবে এর শিকড় গজাতে কিছুটা সময় লাগে।
ধনে পাতাও জলের মধ্যে সহজে চাষ করা যায়। যেখানে ভাল সূর্যরশ্মি আসে, সেখানে এটি রাখতে পারেন।
লেমনগ্রাসও জলে রেখে সহজে বড় করা যায়। এর জন্য শুধু এর ডাল জলে ডুবিয়ে রাখলেই হবে। দ্রুত শিকড় বের হয় এবং গাছটি ভালভাবে বাড়ে।
পুদিনা সামান্য যত্নেই দ্রুত বাড়ে। এটি জলেও চাষ করা যায়। বিভিন্ন তরকারি বা চায়ের সঙ্গে পুদিনা পাতা ব্যবহার করা হয়।
Lychee Benefits: লিচুর এই স্বাস্থ্য উপকারিতাগুলি না জানলেই নয়
মাটি ছাড়াই জলে চাষ করুন ৬ ভেষজ গাছ, রান্নাঘরের টবেই হবে কামাল
Tomatoes: রোজ টমেটো খেলে কী হয়? জানুন ৭টি দারুণ স্বাস্থ্যকর গুণ
Monsoon Diet: বর্ষায় সুস্থ থাকতে কী খাবেন, আর কী খাবেন না?