ডার্ক চকলেট খেতে অনেকেই ভালোবাসেন। তবে শুধু স্বাদ নয়, এই চকলেটের রয়েছে ৭টি দারুণ স্বাস্থ্যগুণ।
Lifestyle Oct 26 2026
Author: Sayanita Chakraborty Image Credits:Getty
Bangla
নানা স্বাস্থ্যগুণে ভরপুর
বিভিন্ন গবেষণা বলছে, ৭০ শতাংশ বা তার বেশি কোকো থাকা ডার্ক চকলেট পরিমিত পরিমাণে খেলে শরীরের নানা উপকার হয়।
Image credits: Getty
Bangla
ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে
ডার্ক চকলেট রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড এবং পলিফেনল থাকে, যা হার্টের জন্য উপকারী।
Image credits: Getty
Bangla
মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়
ডার্ক চকলেটে থাকা কোকো ফ্ল্যাভানল, থিওব্রোমিন এবং ক্যাফেইন মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে দেয়। এগুলো স্মৃতিশক্তি ও মনোযোগ দেওয়ার ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla
মানসিক চাপ কমায়
ডার্ক চকলেট শরীরে এন্ডোরফিন, সেরোটোনিন এবং ডোপামিন হরমোন তৈরি করতে সাহায্য করে। এই হরমোনগুলো মন ভালো রাখে এবং বিষণ্ণতা দূর করে।
Image credits: Getty
Bangla
ত্বকের সুরক্ষা দেয়
ডার্ক চকলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং কোলাজেন তৈরিতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla
শরীরে এনার্জি জোগায়
ডার্ক চকলেটে ক্যাফেইন এবং থিওব্রোমিনের মতো প্রাকৃতিক উদ্দীপক উপাদান থাকে। এগুলো শরীরকে তাৎক্ষণিক এনার্জি বা শক্তি জোগাতে দারুণ কাজ করে।
Image credits: Getty
Bangla
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে
ডার্ক চকলেটে থাকা ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে। এর ফলে হজমশক্তি বাড়ে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে।