Bangla

কাঁচা লঙ্কা

বাড়িতেই নিজের মতো কাঁচা লঙ্কা চাষ করতে চান? ব্যাপারটা খুব সহজ। শুধু কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। রইল কিছু সহজ টিপস।

Bangla

ভরপুর রোদ চাই

লঙ্কা গাছের জন্য প্রচুর রোদ দরকার। এমন জায়গায় গাছ লাগান, যেখানে দিনে অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা সরাসরি রোদ আসে।
Image credits: Getty
Bangla

সঠিক মাটি

মাটিতে যেন জল না জমে, অর্থাৎ জলনিকাশি ব্যবস্থা ভাল হতে হবে। গোবর সার, কোকোপিট, বালি আর মাটি সমান পরিমাণে মিশিয়ে টবের মাটি তৈরি করুন।
Image credits: Getty
Bangla

জল দেওয়ার নিয়ম

মাটিতে সব সময় হালকা ভেজা ভাব থাকা দরকার। কিন্তু বেশি জল দেবেন না। উপরের মাটি শুকিয়ে গেলে তবেই জল দিন।
Image credits: Getty
Bangla

ফুল এলে জল কম

গাছ বড় হয়ে যখন ফুল আসতে শুরু করবে, তখন জল দেওয়া একটু কমিয়ে দিন। এই সময় বেশি জল দিলে ফুল ঝরে যেতে পারে।
Image credits: Getty
Bangla

ডগা ছেঁটে দিন

গাছটা যখন প্রায় এক ফুট লম্বা হবে, তখন মূল কাণ্ডের ডগাটা ছেঁটে দিন। এতে গাছ ঝোপের মতো ছড়িয়ে বাড়বে এবং আরও বেশি লঙ্কা ফলবে।
Image credits: Getty
Bangla

ভাতের ফ্যান ও ঘোল

সপ্তাহে একদিন করে পচা ভাতের ফ্যান বা ঘোল জলে মিশিয়ে পাতলা করে নিন। তারপর সেটা গাছের গোড়ায় দিন। এতে গাছের জোর বাড়বে।
Image credits: Getty
Bangla

কৃত্রিম পরাগমিলন

পরাগমিলন না হওয়ায় ফুল ঝরে যাচ্ছে? যখন ফুল ফুটবে, তখন গাছের ডালে আঙুল দিয়ে হালকা টোকা দিন। এতে ফুল থেকে ফল ধরতে সুবিধা হবে।
Image credits: Getty
Bangla

নিম তেলের মিশ্রণ

লঙ্কা গাছের একটা বড় সমস্যা হল পাতা কোঁকড়ানো রোগ। এটা আটকাতে সপ্তাহে একবার নিম তেল-রসুন বা সাবান জল মিশিয়ে পাতার নিচে স্প্রে করুন।
Image credits: Getty
Bangla

সময়মতো লঙ্কা তুলুন

লঙ্কা পেকে গেলেই তুলে ফেলুন। যত তুলবেন, তত নতুন করে লঙ্কা ধরবে। এই সহজ নিয়মটা ভুলবেন না।
Image credits: Getty

Weight Loss: এই ৬টি চা খেলেই ঝরবে মেদ, কমবে ওজন, থাকবেন একেবারে ফিট

সাধারণ লুকেও রাজকীয় ছোঁয়া! দেখুন ৮ গ্রাম সোনার ৭ স্টাইলিশ চেন ডিজাইন

Heart Health: হার্ট ভালো রাখতে রোজকার ডায়েটে রাখুন এই ১০টি খাবার

Weight Loss: ওজন কমাতে সাহায্য করে এই ৬ ধরনের চা, জেনে নিন