রাতে তাড়াতাড়ি খাবার খাওয়ার অনেক স্বাস্থ্যকর দিক রয়েছে। আসুন, জেনে নেওয়া যাক সেই সব উপকারিতা সম্পর্কে।
তাড়াতাড়ি ডিনার করলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে। এর ফলে শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে।
সন্ধ্যায় তাড়াতাড়ি খাবার খেলে অক্সিডেটিভ স্ট্রেস কমে। শরীরের অভ্যন্তরীণ প্রদাহ বা জ্বালাভাব কমাতেও এটি সাহায্য করে।
রাতে তাড়াতাড়ি খেলে খাবার হজম হওয়ার জন্য যথেষ্ট সময় পায়। এতে হজমশক্তি যেমন বাড়ে, তেমনই অন্ত্রের স্বাস্থ্যও ভাল থাকে।
যাদের প্রায়ই বুকজ্বালা, পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা হয়, তাঁদের জন্য তাড়াতাড়ি ডিনার করা খুব উপকারী। ঘুমের সমস্যাও কমে।
তাড়াতাড়ি রাতের খাবার খাওয়ার অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। তাই আজ থেকেই এই নিয়ম মেনে চলার চেষ্টা করুন।
তাড়াতাড়ি খেলে মেলাটোনিন হরমোনের ক্ষরণ সঠিক থাকে। এই হরমোনই আমাদের ঘুম আসতে সাহায্য করে। ফলে ঘুম গভীর ও ভাল হয়।
তাড়াতাড়ি ডিনার করলে শরীরে চর্বি জমার প্রবণতা কমে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হার্ট সুস্থ থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে।
Mood Boosters: ৬০ সেকেন্ডেরও কম সময়ে মন ভাল করার সহজ কয়েকটি অভ্যাস
অলিভ অয়েলে আছে একাধিক স্বাস্থ্যগুণ, জেনে নিন কী কী
Lunch Foods: দুপুরে ভুলেও খাবেন না এই খাবারগুলি, স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে
Heart Healthy Fish: রোজ এই মাছ খেলে কখনও হবে না হার্ট অ্যাটাক!