Bangla

রাতে ঘুমোনোর আগে জিরে জল খেলে কী হয় জানেন?

জিরে জল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অনেকেই সকালে খালি পেটে জিরে জল খান। কিন্তু রাতে ঘুমোনোর আগে জিরে জল খাওয়ারও অনেক উপকারিতা রয়েছে।
Bangla

হজমশক্তি বাড়ায়

জিরে জল হজমে সাহায্যকারী উৎসেচকের উৎপাদন বাড়ায়। এর ফলে হজম প্রক্রিয়া আরও ভালভাবে কাজ করে।
Image credits: Getty
Bangla

ওজন কমাতে সাহায্য করে

জিরে জল শরীরের মেটাবলিজম বা বিপাক ক্রিয়ার গতি বাড়ায়। এটি ফ্যাট ঝরাতেও সাহায্য করে। ফলে ওজন কমার সম্ভাবনা বেড়ে যায়।
Image credits: Getty
Bangla

গ্যাস-অম্বলের সমস্যা কমে

রাতে জিরে জল খেলে গ্যাস, পেট ফাঁপা বা অম্বলের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
Image credits: Getty
Bangla

ব্লাড সুগার লেভেল

জিরে জল রক্তে শর্করার মাত্রা আচমকা বেড়ে যাওয়াকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla

ত্বকের স্বাস্থ্য

নিয়মিত জিরে জল খেলে ত্বকের স্বাস্থ্যও ভাল থাকে। ত্বক হয়ে ওঠে উজ্জ্বল।
Image credits: Getty
Bangla

পরিমিত পরিমাণে খান

তবে জিরে জল সবসময় পরিমিত পরিমাণে খাওয়া উচিত। আপনার যদি কোনও শারীরিক সমস্যা থাকে, তবে খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভাল।
Image credits: Getty

Early Dinner: রাত ৮টার আগে ডিনার সারলে কী কী উপকার জানেন?

Mood Boosters: ৬০ সেকেন্ডেরও কম সময়ে মন ভাল করার সহজ কয়েকটি অভ্যাস

অলিভ অয়েলে আছে একাধিক স্বাস্থ্যগুণ, জেনে নিন কী কী

Lunch Foods: দুপুরে ভুলেও খাবেন না এই খাবারগুলি, স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে