ফ্যাট ঝরিয়ে ওজন কমানো, ব্লাড সুগার নিয়ন্ত্রণ এবং হার্টের স্বাস্থ্য ভাল রাখতে কম ক্যালোরির খাবার খাওয়া খুবই উপকারী।
গাজরে ক্যালোরি খুব কম থাকে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো।
ফুলকপিতে ক্যালোরির পরিমাণ বেশ কম। এতে জলের পরিমাণও অনেক বেশি। তাই এটি শরীরকে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচাতে সাহায্য করে।
আপেলেও ক্যালোরি খুব কম। এছাড়া এতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে। প্রতিদিন আপেল খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং স্বাস্থ্যের উন্নতি হয়।
শসায় ক্যালোরি একেবারেই কম। এটি শরীরকে ভিতর থেকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
ব্লুবেরিতে ক্যালোরি খুব কম। এটি হার্টের স্বাস্থ্য রক্ষা করতে, হাড় মজবুত করতে এবং ত্বকের স্বাস্থ্যের জন্য খুব ভাল।
বিটরুটে প্রচুর পরিমাণে ফোলেট রয়েছে। এছাড়া এতে ক্যালোরিও খুব কম। এটি খেলে কোষের বৃদ্ধিতে সাহায্য হয়।
বাঁধাকপিতে ক্যালোরি বেশ কম। প্রতিদিনের ডায়েটে বাঁধাকপি রাখলে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
Coriander Water: রোজ সকালে ধনে ভেজানো জল পান করার ৭টি দারুণ উপকার
Indoor Plants: মানসিক স্বাস্থ্যের উন্নতিতে বাড়িতে রাখুন এই ৬টি গাছ
Egg Benefits: রোজ একটা করে ডিম খেলে কী হয় জানেন?
Vitamin D: ভিটামিন ডি-র ঘাটতি মেটাবে কোন কোন খাবার? রইল তালিকা