Bangla

বর্ষায় রোগ এড়াতে চান? মেনে চলুন এই নিয়মগুলি

বর্ষাকালে সুস্থ থাকাটা একটা বড় চ্যালেঞ্জ। এই সময় রোগ থেকে বাঁচতে কয়েকটি জরুরি বিষয় মাথায় রাখা দরকার।

Bangla

বর্ষায় বাড়ে নানা রোগের ঝুঁকি

এই সময়ে মূলত মশা-বাহিত রোগ এবং দূষিত জল ও খাবারের মাধ্যমে ছড়ানো রোগের প্রকোপ বেশি দেখা যায়।

Image credits: pexels
Bangla

পান করুন ফোটানো জল

পান করার জন্য সব সময় ফোটানো বা ফিল্টার করা জল ব্যবহার করুন। এতে জলবাহিত রোগের ঝুঁকি কমে।

Image credits: Freepik
Bangla

পরিষ্কার রাখুন বাড়ির চারপাশ

বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। মশা যাতে ডিম পেড়ে বংশবৃদ্ধি করতে না পারে, তার জন্য ড্রেন ও নর্দমা পরিষ্কার রাখুন।

Image credits: Getty
Bangla

খাবার সব সময় ঢেকে রাখুন

রাস্তার খোলা বা বাসি খাবার এড়িয়ে চলুন। বাড়িতেও খাবার সব সময় ঢেকে রাখা উচিত, যাতে মাছি বা অন্য পোকামাকড় না বসে।

Image credits: Getty
Bangla

বারবার হাত পরিষ্কার করুন

সাবান ও জল দিয়ে কিছুক্ষণ পর পর হাত ধুলে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমে যায়। এটি একটি খুব জরুরি অভ্যাস।

Image credits: Getty
Bangla

ভিড় এড়ান, মাস্ক ব্যবহার করুন

বেশি ভিড়ের জায়গায় বা বদ্ধ ঘরে বেশিক্ষণ থাকবেন না। প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন। এতে শ্বাসযন্ত্রের সংক্রমণ এড়ানো যায়।

Image credits: Getty

Dark Neck: ঘাড়ের কালো দাগ দূর করার ৬টি ঘরোয়া উপায়

ঝাড়ুর মতো রুক্ষ-শুষ্ক চুলেও করুন এই ৭ স্টাইলিশ হেয়ারস্টাইল

Black Pepper Water: খালি পেটে গোলমরিচের জল, কারণ জানলে রোজ খাবেন

Kitchen Garden: রান্নাঘরেই জলের মধ্যে ফলান এই ৬টি ভেষজ গাছ