সকালে খালি পেটে এক গ্লাস গোলমরিচের জল আপনার স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। আসুন জেনে নিই এর নানা গুণ।
খালি পেটে গোলমরিচ দিয়ে ফোটানো জল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটি শরীরকে নানা সংক্রমণের হাত থেকে বাঁচায়।
গোলমরিচের জল পান করলে শরীর থেকে ক্ষতিকারক টক্সিন সহজেই বেরিয়ে যায়। ফলে শরীর ডিটক্স হয়।
জ্বর, সর্দি-কাশি এবং গলা ব্যথার মতো সমস্যায় গোলমরিচের জল দারুণ কাজ করে। এটি প্রাকৃতিক ওষুধের মতো উপকারী।
যাঁদের গ্যাস-অম্বলের সমস্যা আছে, তাঁরা প্রতিদিন খালি পেটে গোলমরিচের জল পান করতে পারেন। এতে হজমশক্তি ভালো হয়।
এই পানীয় শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। একইসঙ্গে ভালো কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতেও এটি উপকারী।
গোলমরিচে থার্মোজেনিক উপাদান রয়েছে, যা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। ফলে ক্যালোরি দ্রুত ঝরে এবং ওজন কমে।
Kitchen Garden: রান্নাঘরেই জলের মধ্যে ফলান এই ৬টি ভেষজ গাছ
Lychee Benefits: লিচুর এই স্বাস্থ্য উপকারিতাগুলি না জানলেই নয়
মাটি ছাড়াই জলে চাষ করুন ৬ ভেষজ গাছ, রান্নাঘরের টবেই হবে কামাল
Tomatoes: রোজ টমেটো খেলে কী হয়? জানুন ৭টি দারুণ স্বাস্থ্যকর গুণ