খুশকির সমস্যায় ভুগছেন? কয়েকটি ঘরোয়া উপাদান ব্যবহার করলেই এই সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব।
খুশকি আটকাতে টি ট্রি অয়েল দারুণ কার্যকর। এর মধ্যে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান সহজেই খুশকি দূর করে।
নারকেল তেলেও রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ। এটি স্ক্যাল্পকে হাইড্রেটেড রাখে এবং খুশকির সমস্যা কমায়।
খুশকির জন্য অ্যালোভেরা একটি দারুণ প্রাকৃতিক সমাধান। সপ্তাহে একবার স্ক্যাল্পে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন।
নিম পাতা জলে ফুটিয়ে সেই জল দিয়ে চুল ধুয়ে নিন। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ খুশকি তাড়াতে খুব সাহায্য করে।
সারা রাত মেথি ভিজিয়ে রেখে বেটে নিন। এই পেস্ট স্ক্যাল্পে ৩০ মিনিট লাগিয়ে রাখলে খুশকি কমাতে সাহায্য করে।
সমপরিমাণ জল ও অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে একটি স্প্রে তৈরি করুন। এটি স্ক্যাল্পে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন।
১০ গ্রামের মধ্যে ৪ পিসের সেট! দেখুন দারুণ চুড়ির ডিজাইন
Ginger Water: খালি পেটে আদা জল খেলে কী হয়? জানলে অবাক হবেন
Mango Taste: বাজার থেকে আম কিনছেন? এই ৫টি জিনিস না জানলে ঠকে যাবেন
Heart Health: হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এই ১০টি খাবার