নারকেল তেলে কারি পাতা দিয়ে কালো হওয়া পর্যন্ত ফোটান। এরপর তেল ঠান্ডা করে চুলে মেখে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
আখরোটের খোসা ভেঙে নিয়ে ৩০ মিনিট জলে ফোটান। এই জল দিয়ে চুল ধুলে চুলের রং গাঢ় বাদামি হয়ে যায়।
চুল কালো করতে ব্ল্যাক টি দারুণ কাজ করে। অন্তত ১৫-২০ মিনিট চুলে ব্ল্যাক টি মেখে রেখে তারপর পরিষ্কার জলে ধুয়ে নিন।
চুলে কফি পাউডার মেখে কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি অকালে চুল পেকে যাওয়া রোধ করতে সাহায্য করে।
আলুর খোসা জলে ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর খোসা তুলে নিয়ে জল ছেঁকে নিন। সেই জল চুলে লাগিয়ে ১৫ মিনিট পর পরিষ্কার করে ধুয়ে ফেলুন।
রাতে হেনা পাউডার জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে এই মিশ্রণটি চুলে মেখে কয়েক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
ডায়েটে রাখুন এই ১০টি খাবার, দূর হবে ভিটামিন সি-র ঘাটতি
Bottle Cleaning: জলের বোতল পরিষ্কার করার সঠিক নিয়ম
Parenting Guide: শিশুর শৈশব সুন্দর করতে সদগুরুর সেরা টিপস
ডায়াবেটিস রোগীদের ডায়েট থেকে যে পানীয়গুলো বাদ দেওয়া উচিত