মুখে ব্রন হলে চিন্তার শেষ থাকে না। তবে ঘরোয়া কিছু টোটকাতেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন তেমনই ৭টি অব্যর্থ উপায়।
Lifestyle Mar 09 2026
Author: Moumita Poddar Image Credits:Social media
Bangla
নিম ও হলুদ
নিম পাতা বেটে তার সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণটি ব্রনর উপর লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি সংক্রমণ রুখতে সাহায্য করে।
Image credits: Instagram
Bangla
অ্যালোভেরা
সরাসরি অ্যালোভেরা জেল লাগানো সবচেয়ে ভাল। এটি ত্বককে ঠান্ডা রাখে এবং ব্রন দ্রুত সারাতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla
মধু
মধু একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। রাতে ঘুমানোর আগে ব্রনর উপর সামান্য মধু লাগিয়ে নিন। এতে ব্রন তাড়াতাড়ি শুকিয়ে যায়।
Image credits: meta ai
Bangla
আইস থেরাপি
প্যাপিউলের মতো ফোলা ও যন্ত্রণাদায়ক ব্রনর জন্য আইস থেরাপি খুব কার্যকর। একটি পরিষ্কার কাপড়ে বরফ জড়িয়ে ৫-১০ সেকেন্ড ধরে রাখুন। এতে ব্যথা ও ফোলা দুই-ই কমবে।
Image credits: Freepik
Bangla
টমেটোর রস
যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা টমেটোর রস ব্যবহার করতে পারেন। এটি ত্বকের অতিরিক্ত তেল অর্থাৎ সিবাম উৎপাদন কমায় এবং ত্বক পরিষ্কার রাখে।
Image credits: Getty
Bangla
মুলতানি মাটি
মুলতানি মাটির সঙ্গে সামান্য দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট ব্রনর উপর লাগান। পুরোপুরি শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।