রান্নার আগে প্রেসার কুকারের হুইসলটা ভাল করে দেখে নিন। অনেক সময় হুইসলে খাবার আটকে যায়। হুইসল নোংরা থাকলে বাষ্প ঠিকমতো বেরোতে পারে না, যার ফলে জল উপচে পড়ে।
Lifestyle Jul 01 2026
Author: Parna Sengupta Image Credits:Getty
Bangla
জলের পরিমাণ ঠিক রাখুন
রান্নার সময় জলের পরিমাণ বেশি হয়ে গেলে হুইসেলের সঙ্গে জলও বেরিয়ে আসে। তাই যে কোনও রান্নায় সব সময় সঠিক পরিমাণে জল দিন।
Image credits: AI Meta
Bangla
তেল ব্যবহার করুন
কুকার থেকে জল বেরোনো আটকাতে এক ফোঁটা তেল দিয়ে দিন। এতে কুকার থেকে জল উপচে পড়বে না, আবার খাবারও নীচে লেগে যাবে না।
Image credits: AI Meta
Bangla
রাবার পরীক্ষা করুন
কুকারে রান্না বসানোর আগে এর রাবার বা গ্যাসকেটটি পরীক্ষা করে নিন। রান্নার পর রাবারটি ঠান্ডা জলে বা ফ্রিজের মধ্যে রাখতে পারেন। এতে রাবার অনেক দিন পর্যন্ত ভাল থাকে।
Image credits: Our own
Bangla
ঠান্ডা জল ব্যবহার করুন
কুকারে রান্নার সময় ঠান্ডা জল ব্যবহার করুন। এর ফলে কুকার থেকে জল বেরিয়ে আসার সমস্যা অনেকটাই কমে যায়।