হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে ক্যালসিয়াম অত্যন্ত জরুরি। হাড় মজবুত করতে ডায়েটে কোন কোন খাবার যোগ করবেন? রইল ক্যালসিয়ামে ভরপুর ৬টি খাবারের তালিকা।
বিভিন্ন সবুজ শাক-সবজিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই উপাদান হাড়ের ঘনত্ব ঠিক রাখে এবং হাড় ভাঙার ঝুঁকি কমাতে সাহায্য করে।
দুধ হাড়ের জন্য খুবই ভাল। কারণ দুধ থেকে শরীর ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং প্রোটিন পায়। এই তিনটি উপাদানই হাড়ের স্বাস্থ্যের জন্য জরুরি।
স্যামন, ম্যাকেরেল এবং সার্ডিনের মতো তৈলাক্ত মাছে ভিটামিন ডি, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ক্যালসিয়াম থাকে। এগুলি হাড় মজবুত করতে সাহায্য করে।
ডিম ভিটামিন ডি-র একটি চমৎকার উৎস। বিশেষ করে ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। এই ভিটামিন হাড়কে আরও শক্তিশালী করে তোলে।
কলা হজমে সাহায্য করার পাশাপাশি ম্যাগনেসিয়ামের একটি ভাল উৎস। হাড় এবং দাঁতের সঠিক গঠনের জন্য এই পুষ্টি উপাদানটি অপরিহার্য।
কমলালেবুর রস শরীরকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সরবরাহ করে। এটি হাড়কে শক্তিশালী করতে দারুণভাবে সাহায্য করে।
আমন্ড স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং ক্যালসিয়ামে ভরপুর। বিশেষ করে ভেজানো আমন্ড খাওয়া হাড়ের জন্য খুব ভাল।
Stress Relief: এই ৭টি বাড়ির খাবার স্ট্রেস কমায়, মন রাখে ফুরফুরে
রোজ পরার জন্য মাত্র ৪০০ টাকায় কিনুন ৬টি দারুণ ডিজাইনের কটন শাড়ি
Immunity Foods: বর্ষায় শরীর থাকবে চাঙ্গা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডায়েটে রাখুন এই ৮টি ফল
Fennel Seeds: খাওয়ার পর মৌরি খেলে কী কী উপকার? জানুন ৬টি গুণ