Bangla

দাঁত মজবুত রাখতে রোজ খান এই ৬টি খাবার

দাঁত মজবুত রাখতে চান? তাহলে শুধু ব্রাশ করলেই হবে না, নজর দিতে হবে খাবারের দিকেও। জেনে নিন কোন ৬টি খাবার দাঁতকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে।
Bangla

দুগ্ধজাত খাবার

চিজ, দই এবং দুধের মতো খাবারে ক্যালসিয়াম ও ফসফেট থাকে। এই উপাদানগুলি মুখের ভিতরের pH লেভেল বাড়িয়ে দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla

আপেল

আপেল দাঁতে ক্যাভিটি বা গর্ত হওয়া আটকাতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা মাড়ির স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
Image credits: Getty
Bangla

চিজ

চিজ মুখের ভিতরের pH লেভেল স্বাস্থ্যকর মাত্রায় বজায় রাখতে সাহায্য করে। এর ফলে দাঁতের ক্ষয় হওয়া বা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি কমে।
Image credits: chat GPT
Bangla

স্ট্রবেরি

এই তালিকায় রয়েছে স্ট্রবেরিও। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই ফল দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই ভালো।

Image credits: Freepik
Bangla

বাদাম

বিভিন্ন পুষ্টি ও ভিটামিনে ভরপুর বাদাম দাঁতের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। তাই রোজকার ডায়েটে আমন্ড, আখরোটের মতো বাদাম রাখতে পারেন।
Image credits: Getty
Bangla

শাক-সবজি

বিভিন্ন শাক-সবজিতে ভিটামিন এ এবং ফলিক অ্যাসিড থাকে। এই উপাদানগুলি দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।
Image credits: Getty

Home Facial: পার্লারের টাকা বাঁচিয়ে বাড়িতেই করুন ফেশিয়াল!

Grey Hair: অকালে চুল পাকা আটকাতে চান? রইল কয়েকটি সহজ ঘরোয়া টোটকা

আপনার ইনহেলার ৫.৩ লক্ষ গাড়ির সমান কার্বন ছড়ায়! বলছে গবেষণা

Chilli Plant Care: ডিমের খোসা আর পেঁয়াজের ছাল ফেলবেন না, এই টোটকায় ধানি লঙ্কায় ভরে যাবে গাছ