মস্তিষ্ক সক্রিয় রাখতে যে সাতটি সেরা খাবার খাওয়া উচিত, সেগুলি দেখে নিন।
স্যামন, সার্ডিনের মতো মাছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই উপাদান মস্তিষ্কের কোষ সুস্থ রাখে এবং স্মৃতিশক্তি উন্নত করে।
ব্লুবেরি, ব্ল্যাকবেরি বা স্ট্রবেরির মতো ফলে ফ্ল্যাভোনয়েডস (অ্যান্টিঅক্সিডেন্ট) থাকে। এটি মস্তিষ্কের কোষগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করে।
পালং শাক, ব্রকোলির মতো সবজিতে ফোলেট, ভিটামিন ই এবং ভিটামিন কে পাওয়া যায়। এই উপাদানগুলি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে।
বিভিন্ন ধরনের বাদাম এবং কুমড়োর বীজে প্রচুর পরিমাণে ভিটামিন ই, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাট থাকে।
ডার্ক চকোলেটে ফ্ল্যাভোনয়েডস, ক্যাফেইন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ৭০% বা তার বেশি কোকোযুক্ত চকোলেট স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে।
ডিমে কোলিন নামক একটি যৌগ থাকে। নিয়মিত ডিম খেলে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য পাওয়া যায়।
অ্যাভোকাডোতে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে। এটি রক্তচাপ কমায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে।
হলুদে কারকিউমিন নামক একটি উপাদান রয়েছে। এটি শরীরের প্রদাহ কমায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।
পরিমিত পরিমাণে কফি পান করলে মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত হয়। এটি ডিমেনশিয়া, আলঝাইমার্স এবং পারকিনসনস রোগের ঝুঁকিও কমায়।
Superfoods: ফুসফুস চাঙ্গা রাখবে ৭টি সুপারফুড, রোজকার ডায়েটে রাখছেন তো?
মেদ কমাতে ফ্ল্যাক্স সিড খাবেন? জেনে নিন কীভাবে খেলে মিলবে উপকার
Egg Benefits: রোজ একটা করে গোটা ডিম খান, কারণ জানলে অবাক হবেন
ভাজার সময় এই জিনিস মেশান, খাবার হবে মুচমুচে, ভাজাও হবে তাড়াতাড়ি