লিনেন, কটন থেকে শিয়ার, গরমে বেছে নিন ভাইব্র্যান্ট ডিজাইনের পর্দা
গরমকালে ঘরের সাজে বদল আনতে চান? জানলার পর্দা বদলেই ঘরকে দিতে পারেন নতুন লুক। দেখে নিন গরমের জন্য সেরা কিছু পর্দার ডিজাইন।
Lifestyle Mar 04 2026
Author: Deblina Dey Image Credits:chat GPT
Bangla
লিনেন কার্টেন
গরমের জন্য লিনেন কার্টেন একেবারে আদর্শ। এই ফ্যাব্রিক হালকা, আরামদায়ক এবং দেখতেও খুব স্টাইলিশ। হালকা বেজ, অফ-হোয়াইট বা প্যাস্টেল শেডের লিনেন পর্দা ঘরকে একটা নরম ও ক্লাসি লুক দেয়।
Image credits: chat GPT
Bangla
কটন কার্টেন
গরমকালে কটন বা সুতির পর্দার ব্যবহার সবচেয়ে বেশি হয়। কারণ এর মধ্যে দিয়ে সহজে হাওয়া চলাচল করতে পারে। ফ্লোরাল, ব্লক প্রিন্ট বা হালকা রঙের পর্দা ঘরকে বেশ ফ্রেশ আর এনার্জেটিক করে তোলে।
Image credits: chat GPT
Bangla
শিয়ার কার্টেন
শিয়ার কার্টেন খুব হালকা আর স্বচ্ছ হয়। এর ফলে হালকা রোদ ঘরে প্রবেশ করতে পারে। লিভিং রুম বা ব্যালকনির জন্য এটি একটি পারফেক্ট অপশন। এই পর্দা ঘরকে আধুনিক ও খোলামেলা লুক দেয়।
Image credits: chat GPT
Bangla
লেয়ার কার্টেন স্টাইল
গরমকালে লেয়ার কার্টেনের ট্রেন্ডও খুব বাড়ছে। এক্ষেত্রে শিয়ার পর্দার সঙ্গে মোটা কাপড়ের পর্দা লাগানো হয়। দিনের বেলায় শিয়ার পর্দা দিয়ে ঘরে আলো আসে।
Image credits: chat GPT
Bangla
ভাইব্র্যান্ট রঙের পর্দা
গরমকালে হালকা কিন্তু ভাইব্র্যান্ট রঙের পর্দা ঘরকে দারুণ লুক দেয়। মিন্ট গ্রিন, ব্লু, লেমন ইয়েলো বা পিচ শেডের পর্দা বেছে নিতে পারেন। এই রংগুলো গরমের পরিবেশকে আরও মনোরম করে তোলে।