ফ্ল্যাক্স সিড বা তিসি বীজ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে এটি জলে ভিজিয়ে খেলে অনেক গুণ পাওয়া যায়। আসুন জেনে নিই এর কারণ।
ফ্ল্যাক্স সিড জলে ভিজিয়ে খেলে হজম প্রক্রিয়া সহজ হয়। এটি হজম সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করে।
ফ্ল্যাক্স সিড জলে ভেজালে মিউসিলেজ জেল (দ্রবণীয় ফাইবার) তৈরি হয়। এই জেল পাচনতন্ত্রকে আরাম দেয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
এতে থাকা উচ্চ মাত্রার ফাইবার পেট অনেকক্ষণ ভরা রাখে। এর ফলে খিদে কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয়।
ফ্ল্যাক্স সিডের জলে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড খারাপ কোলেস্টেরল (LDL) কমায়। এর ফলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে।
ফ্ল্যাক্স সিডে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা-৩ শরীরের ভেতরের প্রদাহ বা জ্বালা কমাতে সাহায্য করে।
ফ্ল্যাক্স সিডে থাকা দ্রবণীয় ফাইবার রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। এটি হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যাওয়ার ঝুঁকি কমায়।
ফ্ল্যাক্স সিডে লিগনান নামক উপাদান থাকে। এটি PMS-এর উপসর্গ নিয়ন্ত্রণ করতে এবং প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
Black Coffee: রোজ ব্ল্যাক কফি খেলে শরীর থেকে দূরে থাকবে এই রোগগুলি?
Kitchen Plants: রান্নাঘরে রাখুন এই ৭টি গাছ, বাতাস থাকবে সুস্থ আর মনও থাকবে ফুরফুরে
পেয়ারা খেলে দূরে থাকবে এই সব রোগ, জানুন এর আশ্চর্য গুণ
Indoor Plants: ঘরে পজিটিভ এনার্জি ভরিয়ে দেবে এই ৭টি গাছ, কী কী?