ডিমে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিদিনের ডায়েটে একটা করে গোটা ডিম রাখা সম্পূর্ণ নিরাপদ।
Lifestyle Mar 25 2026
Author: Subhankar Das Image Credits:Getty
Bangla
প্রোটিনে ভরপুর ডিম
প্রোটিনে ভরপুর ডিম শরীরের বৃদ্ধি এবং পেশি গঠনে সাহায্য করে।
Image credits: Our own
Bangla
স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে
ডিমে প্রচুর পরিমাণে কোলিন থাকে। যা অ্যাসিটাইলকোলিন তৈরি করতে সাহায্য করে। অ্যাসিটাইলকোলিন হল একটি নিউরোট্রান্সমিটার, যা স্মৃতিশক্তি বৃদ্ধি করে।
Image credits: Getty
Bangla
চোখের জন্য উপকারী?
নিয়মিত ডিম খেলে চোখ প্রয়োজনীয় পুষ্টি পায়। ডিমের কুসুমে লুটেইন এবং জিয়াজ্যানথিন থাকে, যা চোখের স্বাস্থ্যকে রক্ষা করে।
Image credits: Getty
Bangla
চুল, ত্বক এবং নখের স্বাস্থ্য ফেরায়
ডিমে সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে। ডিম শরীরকে কেরাটিন তৈরি করতে সাহায্য করে। এই কেরাটিন আসলে চুল, ত্বক এবং নখের জন্য একটি অপরিহার্য প্রোটিন।
Image credits: social media
Bangla
রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন ই
ডিমের সাদা অংশের তুলনায় কুসুমে ভিটামিন এ, ভিটামিন ই এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড অনেক বেশি পরিমাণে থাকে।
Image credits: freepik
Bangla
ক্যালোরি বেশ কম
ওজন কমানোর জন্য ডিম একটি আদর্শ এবং পুষ্টিকর খাবার। কারণ, এটিতে ক্যালোরির পরিমাণ বেশ কম থাকে।
Image credits: social media
Bangla
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
ডিমে প্রোটিন, সেলেনিয়াম এবং ভিটামিন এ, ডি, বি১২-এর মতো পুষ্টি উপাদান রয়েছে। এগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
Image credits: freepik
Bangla
ত্বকের আর্দ্রতাকেও ধরে রাখে
ডিমে থাকা অ্যালবুমিন নামক প্রোটিন ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা জোগায় এবং পুষ্টি সরবরাহ করে।
Image credits: freepik
Bangla
লিভারের স্বাস্থ্যও রক্ষা করে
প্রোটিন এবং কোলিন সমৃদ্ধ ডিম লিভারের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। কারণ, এই উপাদানগুলি লিভারে ফ্যাট জমতে বাধা দেয়।