MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়া এখন আরও সহজ, চলতি মাসেই শুরু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের বঙ্গ সফর, জানুন ভাড়া ও সময়সূচি

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়া এখন আরও সহজ, চলতি মাসেই শুরু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের বঙ্গ সফর, জানুন ভাড়া ও সময়সূচি

ট্রাইয়াল শেষে এবার বঙ্গ সফরের জন্য তৈরি দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস।  কিন্তু আম জনতা কবে থেকে সফর করতে পারবে ট্রেনে? ভাড়াই বা কত? কী কী সুবিধা পাবেন যাত্রীরা? বন্দে ভার এক্সপ্রেস ঘিরে যাবতীয় প্রশ্নের উত্তর দিল পূর্ব রেল কর্তৃপক্ষ।

3 Min read
Author : Web Desk - ANB
| Updated : Dec 27 2022, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : social media

আগামী ৩০ ডিসেম্বরই বাংলায় উদ্বোধন হতে চলেছে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের। সমতলের সঙ্গে পাহাড়ের দূরত্ব আরও কম করবে এই বন্দে ভারত এক্সপ্রেস। চলতি মাসের ৩০ তারিখই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা হবে আপ ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : social media

মাত্র সাড়ে সাত ঘন্টায় সাউথ বেঙ্গলের সঙ্গে নর্থ বেঙ্গলকে জুড়বে দ্রুতগামী এই ট্রেন। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব রেলপথে ৫৫৬ কিলোমিটার। বন্দে ভারত এই এক্সপ্রেস এই দূরত্ব অতিক্রম করবে মাত্র সাড়ে সাত ঘন্টায়। উল্লেখ্য হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার সবচেয়ে দ্রুততম ট্রেন শতাব্দী এক্সপ্রেসেরও সময় লাগে ৮ ঘন্টা ২০ মিনিট। 

310
Image Credit : stockPhoto

এখন পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী আপ ২২৩০১ বন্দে ভারত এক্সপ্রেস ভোর ৫টা ৫০ মিনিটে হাওরা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। দুপুর ১টা ২০ মিনিট নাগাদ পৌঁছবে গন্তব্য স্টেশনে। আবার ফেরার সময় ডাউন ২২৩০২ বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দুপুর ২টো ৫০ মিনিটে ছেড়ে রাত ১০টা ২০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছবে। যদিও ট্রেনের সময়সূচি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সোমবারই জানানো হবে।  

410
Image Credit : stockPhoto

দেশের দ্রুততম এই ট্রেনের গতিবেগ খাতায় কলমে ১৮০ কিলোমিটার হলেও লাইনের স্বাস্থ্য-সহ একাদিক কারণে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে সর্বাধিক গতিবেগ থাকবে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা। কিছু কিছু ক্ষেত্রে সেই গতিবেগ ১০০ কিলোমিটারেও নামতে পারে বলে রেল সূত্রে জানানো হচ্ছে। হাওড়া থেকে ছাড়ার পর ডানকুনি থেকে খানা জংশনের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস তাঁর সর্বাধিক গতিতে থাকবে, ১৩০ কিলোমিটার। কিন্তু তাঁর পর থেকেই কমতে থাকবে ট্রেনের গতি। যাত্রাপথের কিছু অংশে ট্রেনের গতিবেগ ৭০ থেকে ৯০ কিলোমিটারেও নেমে আসতে পারে বলে জানানো হয়েছে। 

510
Image Credit : stockPhoto

হাওড়া থেকে ছাড়ার পর নিউজলপাইগুড়ির মাঝে কেবলমাত্র মালদমাঝে মাত্র একটি স্টেশনেই থামবে এই ট্রেন। এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুয়ায়ী কেবলমাত্র মালদহ টাউন স্টেশনেই থামবে এই ট্রেন। যদিও এই সিদ্ধান্তও এখনও চূড়ান্ত হয়নি। 

610
Image Credit : stockPhoto

ট্রেনের মধ্যেই থাকছে খাবার ও জলের ব্যবস্থা। আপ ট্রেনে প্রাতরাশ ও দুপুরের খাওয়ার দেওয়া হবে যাত্রীদের। সঙ্গে থাকবে চা ও কফি। ডাউন ট্রেনে সন্ধ্যার জল খাবার, চা, কফির পাশাপাশি থাকবে রাতের খাবারের ব্যবস্থাও। 

710
Image Credit : stockPhoto

এই ট্রেনের কামরা ও ইঞ্জিনের ধরনও অন্যান্য ট্রেনের থেকে আলাদা হবে বলে জানাচ্ছে রেল। ভিস্তা ডোমের কামরার সঙ্গে মিল থাকলেও ভিস্তা ডোম এক্সপ্রেসের মতো কামরার মাথায় কাচের আবরণ নেই। চেন্নাইয়ের ইন্টিগ্র্যাল কোচ ফ্যাক্টরি ডিজাইন করেছে এই ট্রেনের কামরাগুলি। এছাড়া কামরায় থাকছে অত্যাধুনিক স্লাইডিং ডোর, অটো লক সিস্টেম সমেত। 
 

810
Image Credit : stockPhoto

এই ট্রেনে মূলত দু'টি শ্রেনীর কোচ থাকবে। একটি এসি চেয়ার কার এবং আর একটি এগ্‌জিকিউটিভ চেয়ার কার। দেশের অন্যান্য দ্রুতগামী ট্রেন  দুরন্ত, তেজস, গতিমান, শতাব্দী, জন শতাব্দী, এমনকি, রাজধানীকে টক্কর দিচ্ছে এই বন্দে ভারত এক্সপ্রেস। 
 

910
Image Credit : stockPhoto

এখনও পর্যন্ত এই ট্রেনের ভাড়া নির্ধারিত হয়নি। তবে রেলের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী বন্দে ভারত এক্সপ্রেসের এসি চেয়ার কারের জন্য ভাড়া ১,০২৩ এবং এগ্‌জিকিউটিভ চেয়ার কারের জন্য ভাড়া ২,১১৩ টাকা। 

1010
Image Credit : stockPhoto

তবে এক্ষুণি এই ট্রেনের টিকিট কাটতে পারবেন না যাত্রীরা। সোমবার বিকেলে ট্রেনের সময়সূচি, স্টপেজ ও ভাড়া সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর মঙ্গলবার থেকেই যাত্রীরা টিকিট কাটতে পারবেন বলে জানা যাচ্ছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Today Weather: বোধন থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, অষ্টমী থেকে কেমন থাকবে কলকাতা-সহ দুই বঙ্গের আবহাওয়া?
Recommended image2
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
Recommended image3
DA Case: ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি, অবশেষে ১০ দিন এগিয়ে এলো মামলার দিন
Recommended image4
Bank Holidays: পুজোয় টানা পাঁচ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক, প্রকাশ্যে এল RBI-র তালিকা
Recommended image5
WB Weather: পঞ্চমীতে প্যান্ডেল হপিংয়ে জল ঢালতে পারে বৃষ্টি! বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved