শনিবারে জন্ম হলে, মানুষ হিসাবে আপনি কেমন জেনে নিন

Indrani Mukherjee |  
Published : Jul 06, 2019, 04:31 PM IST
শনিবারে জন্ম হলে, মানুষ হিসাবে আপনি কেমন জেনে নিন

সংক্ষিপ্ত

মানুষের ভাগ্য নির্ভর করে গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর প্রত্যেকটি মানুষেরই আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে জন্মবার অনুসারে একজন মানুষেকর চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে তা বোঝা যায় জেনে নিন শনিবারের জন্মগ্রহণকারী ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়

প্রত্যেকটি মানুষেরই আলাদা আলাদা রকমের চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। পাশাপাশি এও বলা হয় যে, একজন মানুষের ভাগ্য নির্ভর করে গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর। জ্যোতিষ শাস্ত্র মতে, জন্মবার অনুসারে একজন মানুষেকর চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে তা বোঝা যায়। দেখে নিন শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কেমন ব্যক্তিত্বের অধিকারী হন। 

বলা হয়, শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদেরক আত্মবিশ্বাস অত্যন্ত প্রবল হয়। এরা কাউকে কথা দিলে প্রাণ থাকতে সেই কথার নড়চড় হয় না। জীবনে কোনও কাজে সফল হতে গেলে এরা অনেক বাধা বিপত্তি অতিক্রম করার মানসিকতা রাখেন। বাধা-বিপত্তি পেরিয়েই এরা সাফল্যের সন্ধান পান। পাশাপাশি এরা একটু অলস প্রকৃতির হয়ে থাকেন। এঁদের বন্ধু খুব বেশি হয় না। কিন্তু হাতে গোনা বন্ধু হলেও এরা বন্ধুদের খুব সহজেই বিশ্বাস করেন। 

শনিবারে যাদের জন্ম তাঁদের রাগও অন্য সকলের থেকে বেশি হয়। আচমকা রেগে যাওয়ার ফলে কখনও কখনও অনুশোচনাও করে। এই দিনে জন্মানো ব্যক্তিরা খুবই সুন্দর মনের অধিকারী হন এবং খুব সহজেই সবার মন জয় করতে পারেন। শিক্ষাক্ষেত্রেও মাঝে মাঝে অনেক বাধা-বিপত্তির মধ্যে পড়তে হয়। কিন্তু কঠোর পরিশ্রমের দ্বারা এরা সাফল্য অর্জন করেন। শনিবারে জন্মগ্রহণকারীরা কর্মক্ষেত্রে নিজেদের কাজ দায়িত্বের সঙ্গে পালন করে থাকেন। এরা সাধারণত অফিসের বসের খুব কাছের মানুষ হয়ে থাকেন। 

শনিবারে যাদের জন্ম তাঁরা প্রেমের ক্ষেত্রে খুই ভরসার মানুষ হয়ে থাকেন। এরা নিজের মনের মানুষটিকে কখনও ঠকায় না। প্রেমের সম্পর্কে এরা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকেন। এরা নিজের কাছের মানুষের জন্য সবকিছু করতে পারে। যদিও মাঝে মাঝে এদের রাগই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ালেও এরা নিজ গুণে সেই বাধা কাটিয়ে উঠতে পারে। শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তির দাম্পত্য জীবনও খুব সুখকর হয়। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

মহা শিবরাত্রি ২০২৬: ৩০০ বছর পর তৈরি হচ্ছে বিরল রাজযোগ! টাকার বৃষ্টি হবে এই রাশির ওপর!
Love Horoscope: আপনার জীবন সঙ্গীর গুরুত্ব অনুভব করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল