চৈত্র বাংলার দ্বাদশতম মাস এই মাসেই শেষ হয় বাংলা বছরের রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন চৈত্র মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- মঙ্গলবারের সারাদিন কেমন কাটবে, দেখে নিন আজকের রাশিফল

চৈত্র মাস বাংলা মাসের দ্বাদশ মাস। এই মাসেই শেষ হয় বাংলার বছরের। চৈত্র মাস বাংলা সনের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দ্বাদশ মাস। বাংলার চৈত্র মাস বাংলা শকাব্দের শেষ মাস। পাশাপাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা সময় বিশেষ কৃপণ আবার কখনও উদার মানসিকতার। এরা কাজ করতে খুব পছন্দ করে। এরা চঞ্চল এবং অস্থির মানসিকতার। এরা অত্যন্ত তোষামোদ প্রিয়। এরা কোন কাজ করবে কোন কাজ করবে না তা এরা সিদ্ধান্ত নিতে পারে না। তবে জেনে নেওয়া যাক চৈত্র মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- গৃহবন্দী অবস্থায় কেমন কাটবে এই সপ্তাহ, দেখে নিন সাপ্তাহিক রাশিফল

আর্থিক অবস্থার উন্নতির যোগ রয়েছে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। এই মাসে সন্তানের ব্যবহারের জন্য মনে বিষন্ন ভাবে দেখা দিতে পারে। ঘুরতে গিয়ে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ধর্মের বিষয়ে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কাজের চাপের জন্য শরীরের ক্ষতি হতে পারে। বাড়িতে অতিথিদের জন্য চিন্তা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে। পড়াশুনার জন্য নতুন কোনও ব্যবস্থা নিতে হতে পারে। এই মাসে বাড়তি খরচের জন্য সমস্য়ায় পড়তে হতে পারে। শিল্পীদের জন্য এই মাসটি খুব শুভ। তার ফলে মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই মাসে কোনও নতুন কাজের খোঁজ পেতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্তদের সুনাম বৃদ্ধি পেতে পারে।