এই মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর, দেখে নিন

Published : Apr 04, 2020, 08:49 AM IST
এই মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

চৈত্র বাংলার দ্বাদশতম মাস এই মাসেই শেষ হয় বাংলা বছরের রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন চৈত্র মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- মিথুন রাশির কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, দেখে নিন আপনার রাশি কী বলছে

চৈত্র মাস বাংলা মাসের দ্বাদশ মাস। এই মাসেই শেষ হয় বাংলার বছরের। চৈত্র মাস বাংলা সনের দ্বাদশ মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দ্বাদশ মাস। বাংলার চৈত্র মাস  বাংলা শকাব্দের শেষ মাস। রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকারা উদার পরোপকারী ও সৎ প্রকৃতির। এদের মানসিক অস্থিরতা মাঝে মাঝেই এদের লক্ষ্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। প্রেমের জীবন সুখের না হলেও বৈবাহিক জীবন এদের অত্যন্ত সুখের। এরা অন্যায়ের সঙ্গে একেবারেই আপোস করতে পারে না। প্রতিবাদ করতে গিয়ে বহুবার বিপদে পড়েছে। এদের জীবনের প্রধাণ লক্ষ্য প্রচুর অর্থ উপার্জন করা। এরা সাধারণত নম্র ও ধার্মিক প্রকৃতির হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক চৈত্র মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- ১১৮ বছর পর রাম নবমীতে তৈরি হয়েছে দুটি বিরল যোগ, প্রভাব পড়বে ১২টি রাশিতেই

ব্যবাসয় লাভের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। এই মাসে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, ফলে চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। সন্তানের পড়াশুনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে সমস্যা বৃদ্ধি পেতে পারে। এই মাসে উদারতার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ মাস। কোনও মহিলার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। প্রতিযোগীতামূলক বিষয়ে সাফল্যের যোগ রয়েছে। প্রেমের বিষয়ে ব্যকুলতা বৃদ্ধি পেতে পারে। ব্যবসার প্রয়োজনে নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে, পাশাপাশি ব্যবসার উন্নতির যোগও রয়েছে। আয় ভালো হলেও ব্যয়ের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। এই মাসে অপরের প্রতি বিরোধী মনোভাব বৃদ্ধি পেতে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আপনার আত্মবিশ্বাস সম্পর্কের ক্ষতি করতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ সুখ এবং লক্ষ্মীলাভ হতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল