বাস্তুশাস্ত্র অনুযায়ী, প্রতিদিন হাতে এক চিমটে নুন ঘষে ধুয়ে ফেললে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। এর ফলে মানসিক চাপ কমে, আর্থিক সমস্যা দূর হয় এবং কাজে বাধা কাটে। পাশাপাশি এটি রাহু-কেতুর কুপ্রভাব ও নেতিবাচক শক্তি দূর করতেও সাহায্য করে।

বাস্তুশাস্ত্রে নুনের বিশেষ গুরুত্ব রয়েছে। রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি নুনের মধ্যে নেতিবাচক শক্তি দূর করার ক্ষমতা রয়েছে বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র বলছে, প্রতিদিন হাতে এক চিমটে নুন ঘষে ধুয়ে ফেললে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে।

এই সহজ উপায়ে মানসিক চাপ কমে, আর্থিক সমস্যা দূর হয় এবং জীবনে সুখ-সমৃদ্ধি ফেরে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, প্রতিদিন হাতে নুন ঘষার ৫টি বড় সুবিধা নিচে দেওয়া হলো।

১. আর্থিক সমস্যা দূর হয়

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শুক্র ও রাহুর নেতিবাচক প্রভাব কাটাতে নুন ব্যবহার করা হয়। বাস্তু বিশেষজ্ঞদের মতে, হাতে নুন মেখে জল দিয়ে ধুয়ে ফেললে অর্থ উপার্জনের পথে আসা বাধা কেটে যায়। এই টোটকা করলে অহেতুক খরচ কমে, আর্থিক দিক থেকে উন্নতি হয় এবং সম্পদ বৃদ্ধির সুযোগ বাড়ে।

২. উদ্বেগ ও মানসিক চাপ কমে

বাস্তুশাস্ত্র মতে, মানসিক চাপ শুধু মনের অবস্থা নয়। চারপাশের পরিবেশে জমে থাকা নেতিবাচক শক্তিও এর কারণ হতে পারে। রাহু এবং শনির অশুভ প্রভাব টেনে নেওয়ার ক্ষমতা নুনের আছে। হাতে নুন ঘষলে শরীরের চারপাশে থাকা নেতিবাচক শক্তির আস্তরণ বা অরা (Aura) পরিষ্কার হয়ে যায় বলে মনে করা হয়।

এছাড়া, শরীরের চক্রগুলির শক্তি সামাল দিয়ে এটি মানসিক বোঝাও কমায়। বাস্তু মতে, এর ফলে ইতিবাচক চিন্তাভাবনা বাড়ে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয়।

৩. কাজে বাধা দূর হয়

অনেক সময় কঠোর পরিশ্রম করার পরেও শেষ মুহূর্তে গিয়ে সাফল্য হাতছাড়া হয়ে যায়। বাস্তুশাস্ত্রে এই পরিস্থিতিকে 'এনার্জি ব্লকেজ' (Energy Blockage) বলা হয়। হাতে নুন ঘষলে কাজের জায়গার বাধা দূর হয়। এর ফলে সুপ্ত ভাগ্য জেগে ওঠে এবং ব্যক্তিত্বে আকর্ষণ বাড়ে। লোকে আপনার কথায় বেশি গুরুত্ব দেয় বলে মনে করা হয়।

৪. রাহু ও কেতুর কুপ্রভাব থেকে রক্ষা

জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী, রাহু ও কেতুর কুপ্রভাব কমানোর শক্তি নুনের আছে। যারা দুঃস্বপ্ন দেখেন বা অকারণে ভয় পান, তাদের জন্য এই উপায়টি খুবই কার্যকরী। নুন এক ধরনের সুরক্ষাকবচ তৈরি করে, যা বাইরের কুনজর ও নেতিবাচক প্রভাব আটকে দেয়। বাস্তুশাস্ত্র মতে, এর ফলে বাড়িতে শান্তি ও সুখ বজায় থাকে।

৫. নেতিবাচক শক্তি দূর করে

বাস্তুশাস্ত্র অনুযায়ী, সারাদিন আমাদের হাত নানা জিনিস এবং মানুষের সংস্পর্শে আসে। এর ফলে ব্যক্তির চারপাশে এক ধরনের 'এনার্জি সার্কেল' (Energy Circle) বা শক্তির বলয় তৈরি হয়। অনেক সময় এই শক্তির বলয় নেতিবাচক হয়ে উঠতে পারে। শরীর ও অরার নেতিবাচক শক্তি টেনে নেওয়ার বিশেষ ক্ষমতা নুনের আছে। তাই হাতে নুন ঘষলে এই ধরনের নেতিবাচক শক্তি সহজেই দূর করা যায় বলে বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয়।