এই মাস কেমন প্রভাব ফেলবে মকর রাশির উপর, দেখে নিন

Published : Mar 01, 2020, 08:31 AM ISTUpdated : Mar 01, 2020, 08:32 AM IST
এই মাস কেমন প্রভাব ফেলবে মকর রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

ফাল্গুন বাংলার একাদশতম মাস এই মাস বসন্তের আগমনী বার্তা দেয় রাশিচক্রের দশম রাশি মকর ফাল্গুন মাস মকর  রাশির উপর কেমন প্রভাব ফেলবে

ফাল্গুন বাংলার একাদশতম মাস। এই মাস বসন্তের আগমনী বার্তা দেয়। এই মাসেই শীতের বিদায় আর আগমন হয় বসন্তের। এক অন্য সাজে সেজে ওঠে প্রকৃতি। পাশাপাশি রাশিচক্রের দশমতম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকাদের এদের বন্ধুরা সব সময় এড়িয়ে যায়। এরাই একা থাকতেই বেশি পছন্দ করে। এদের সন্দেহপ্রবণতার জন্য বিবাহিত জীবনে অনেক সমস্যা দেখা দেয়। এদের অবসাদ এবং বিষাদ এদের মধ্যে অতি মাত্রায় দেখা যায়। তবে জেনে নেওয়া যাক ফাগ্লুন মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- রবিবারের সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন রাশিফল

আরও পড়ুন- ৪৯৯ বছর পর আসছে এই বিরল যোগ, জেনে নিন এই দিনের তাৎপর্য

ব্যবসায় লাভ তেমন একটা বৃদ্ধি পাবে না। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে।  শিক্ষার্থীদের পড়াশুনার চাপ বৃদ্ধি পেতে পারে, তবে সাফল্য লাভের যোগও রয়েছে। বেকারদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অযথা বিবাদের জন্য কাজের ক্ষতি হতে পারে। দাম্পত্য কলহ বৃদ্ধির যোগ রয়েছে। শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। সংসারে অতিরিক্ত খরচের জন্য অশান্তির আশঙ্কা রয়েছে। এই মাসে কর্মক্ষেত্রে বা সংসারে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। 

আরও পড়ুন- এই মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর, দেখে নিন

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: কঠিন সময়েও আপনার সঙ্গীকে সমর্থন করা উচিত! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ ব্যাবসায় মনের মতো লাভ করতে পারবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল