ফেব্রুয়ারি মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

Published : Feb 06, 2020, 11:50 AM IST
ফেব্রুয়ারি মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

সংক্ষিপ্ত

বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি এই মাস কেমন কাটবে কোন রাশির রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ ফেব্রুয়ারি মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- কতটা পরিশ্রম করার ক্ষমতা আছে আপনার, জেনে নিন রাশি অনুযায়ী

রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। আত্মীয় স্বজনের জন্য এরা প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। এরা বিপরীত লিঙ্গের সহজে মন জয় করতে পারে সহজেই। নিজ গুণে এরা সবার উপরে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। এদের জীবনে উত্থান পতন খুব কম। তবে এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক বছরের দ্বিতীয় মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- সকল ব্রতের সর্বশ্রেষ্ঠ মহাশিবরাত্রি ব্রত, রইল শিব চতুর্দশী পালনের নির্ঘন্ট

সারা মাসে অর্থাভাবে কাটতে পারে। সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। পুরনো কোনও মামলা নিয়ে আবারও সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সেই সঙ্গে ব্যবসায় নতুন চাহিদাও বৃদ্ধি পাবে। যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত তাঁদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের জন্য আলোচনা হতে পারে। এই মাসে প্রেমের জীবন ভালোই থাকবে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে। এই মাসে নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। ভোগবিলাসের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আজ প্রেম সাগরে ডুব দেওয়ার জন্য তৈরি থাকুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ থেকে ব্যবসায় লাভের দিন শুরু! দেখে নিন আজকের আর্থিক রাশিফল