বৈশাখ মাসে জন্ম, তবে আপনার মধ্যে এই রয়েছে এই বিশেষ গুণ

Published : Apr 14, 2020, 01:55 PM IST
বৈশাখ মাসে জন্ম, তবে আপনার মধ্যে এই রয়েছে এই বিশেষ গুণ

সংক্ষিপ্ত

জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য নির্ধারণে সাহায্য করে ব্যক্তির আচরণ চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে জন্ম সময় ও মাসের উপর জাতকের ভাগ্য সম্পর্কে অনুমান করা সম্ভব জন্মমাস থেকে জেনে নিন বৈশাখ মাসে জন্ম জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্পর্কে

জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য় নির্ধারণে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৈশাখ মাসে জন্ম হলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্বর্কে।

আরও পড়ুন- জীবনের সমস্ত বাধা দূর করতে, বছরের প্রথম দিন থেকে রান্নাঘরে পালন করুন এই নিয়ম


এদের জীবনের প্রথম ভাগ অতি কষ্টের মধ্যে দিয়ে কাটে। যে কোনও কাজ করার আগে প্রচুর চিন্তা-ভাবনা করে তারপরেই সিদ্ধান্ত নেন। এরা কোনও অবস্থাতেই অমর্যাদাপূর্ণ কাজ করে না। জীবনে প্রতিষ্ঠিত হতে হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। এরা খুবই ভদ্র স্বভাবের হয়ে থাকেতবে জীবনের মধ্যভাগ থেকেই এরা পরিস্থিতি সামলে নিয়ে উন্নতি লাভ করেন। এদের মানসিকতা উদার প্রকৃতির। এরা শিল্প রুচিসম্পন্ন, আলাপী, ভদ্র, বিনয়ী স্বভাবের হয়ে থাকে। এই মাসে যাদের জন্ম তারা সব সময় বিচার বিবেচনা করে তবে কথা বলে। তবে জন্মছকে গ্রহের দোষ থাকলে বিলাসীতার কারণে প্রচুর অর্থ অপচয় করে।

আরও পড়ুন- বছরের প্রথম দিন, জেন নিন কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে


বৈশাখ মাসে জন্ম হলে সেই জাতকরা বন্ধুত্ব করতে খুব পছন্দ করেন। এরা এদের কাজ গোপন রাখতেই বেশি পছন্দ করে। আবার জনসাধারণ থেকে অপমানিতও হয়। এরা নিজেদের চেয়ে কম সামাজিক মর্যাদা সম্পন্ন মানুষদের সঙ্গে মেলামেশা করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। এরা জনসাধারণের মধ্যে থেকে কাজ করা পছন্দ করে। যে কোনও ক্ষেত্রেই পরিচালনা করার ক্ষমতা এদের থাকে। তবে বিবাহিত জীবনে মানসিক অশান্তির যোগ থাকে। এদের বেশিরভাগ ক্ষেত্রেই কম বয়সে বিবাহের যোগ দেখা যায়।
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Baba Vanga: সোনা-রুপো পাওয়া যাবে না আগামী দিনে? বিনিয়োগ নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী করলেন বাবা ভাঙ্গা
Love Horoscope in Bengali: আপনার ব্যক্তিত্ব পরিবর্তন করার চেষ্টা করতে পারেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল