মানসিক শান্তি ফেরাতে পারবেন বৈশাখ মাসেই, রাশি অনুযায়ী জেনে নিন প্রতিকার

Published : Apr 19, 2020, 09:57 AM IST
মানসিক শান্তি ফেরাতে পারবেন বৈশাখ মাসেই, রাশি অনুযায়ী জেনে নিন প্রতিকার

সংক্ষিপ্ত

জাতক বা জাতিকার রাশি তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে সাহায্য করে মানসিক শান্তি পেতে কী করা উচিৎ তা অনুমান করা সম্ভব কোন ব্যক্তি কীসের মাধ্যমে মানসিক শান্তি পাবেন তা জানা সম্ভব মানসিক ভাবে শান্তি পাওয়ার জন্য কোন রাশির কী করা উচিৎ

অনেকেই শান্তিতে থাকাকে সুস্থ ও সভ্য মানুষের প্রতিচ্ছবি এবং চাপ ও দুঃশ্চিন্তার বিপরীত স্থান হিসেবে মনে করে থাকেন। সচরাচর মানসিক শান্তিকে পরম সুখ ও সুখী জীবনের সঙ্গে সম্পৃক্ত বলে গণ্য করা হয়। ধর্মীয় বিশ্বাসের ফলে প্রায়শই মানব জীবনের যাবতীয় সমস্যা, চিন্তা-ভাবনাকে চিহ্নিত করে তা সমাধানের সুযোগ তৈরি করা হয়। অভ্যন্তরীণ শান্তি বা মানসিক শান্তি বলতে মানসিক ও আধ্যাত্মিকভাবে অর্জিত শান্তিকে বুঝায়। তাই জ্যোতিষ মতে, মানসিক ভাবে শান্তি পাওয়ার জন্য কোন রাশির কী করা উচিৎ, জেনে নেওয়া যাক।

আরও পড়ুন- বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর, দেখে নিন

অনেক আধ্যাত্মিক অনুশীলনে নিজেকে জানা যায়। তবে জ্যোতিষশাস্ত্র মতে, কোন ব্যক্তি মানসিক শান্তি বজায় রাখলেই ফিরবে সাংসারিক শান্তি। বর্তমানে কাজের চাপের প্রভাব, বিরূপ প্রতিক্রিয়া থেকে মুক্তি লাভের মাধ্যমে মানসিক শান্তি তৈরী হয়। কিছু কিছু সমাজে মানসিক শান্তিকে সচেতনতা অথবা শিক্ষার প্রতীকরূপে গণ্য করা হয়। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, সাধনা, প্রার্থনা, মন্ত্র বা যোগ ব্যায়ামের নিয়মিত অনুশীলনের মাধ্যমেই এ শান্তি অর্জন করা সম্ভব।  এই দুটি বিষয় একে অপরের পরিপূরক। তাই সংসারের শান্তি ফেরাতে হলে আগে প্রয়োজন মানসিক শান্তির।

আরও পড়ুন- বৃশ্চিক রাশির আজ পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে, দেখে নিন আপনার রাশিফল

মেষ রাশি নিজেকে সময় দিতে পারলে এই রাশির জাতক জাতিকারা সবথেকে বেশি খুশি হন। 
বৃষ রাশি মানসিক শান্তি পাওয়ার জন্য প্রাণায়াম বা ধ্যান হতে পারে উপযুক্ত। 
মিথুন রাশির জন্য সাঁতার কাটা হল মানসিক শান্তি পাওয়ার উপায়।  
কর্কট রাশির পরিবারের সঙ্গে সময় কাটাতে পারলেই এই রাশির মানসিক শান্তি বজায় থাকে। 
সিংহ রাশি ঘুরতে যেতে পারলেই এদের মানসিকভাবে শান্ত থাকেন বা মানসিক শান্তি ফিরে পান। তবে লকডাউনে তা কোনওভাবেই সম্ভব নয়।
কন্যা রাশি মানসিক শান্তি পেতে গান গাওয়া বা ছবি আঁকতে পারেন। 
তুলা রাশির মানসিক শান্তি বজায় রাখা বা উন্নতির জন্য ব্যায়াম বা জিম করা উচিৎ।  
বৃশ্চিক রাশিও ভালো মন্দ খাওয়া ও ঘুম এই রাশির জাতকদের মানসিক চাপ কাটানোর জন্য উপযুক্ত পন্থা। 
ধনু রাশির ক্ষেত্রে সিনেমা বা ভালো ভিডিও দেখলেই এদের মন ভালো হয়ে যায়। পাশাপাশি মানসিক চাপও কমে যায়। 
মকর রাশি ঈশ্বরের আরাধনা বা যে কোনও পুজোর কাজে ব্যস্ত থাকা এই রাশির মানসিক চাপ কাটানোর সহজ উপায়। 
কুম্ভ রাশি মানসিক চাপ কমাতে খেলাধূলোর প্রয়োজন। তা নিজে খেলে হোক বা খেলা দেখে, এটাই এদের মানসিক চাপ কমানোর সহজ পন্থা। 
মীন রাশির মানসিক শান্তি পাওয়ার জন্য পোষ্যর সঙ্গে সময় কাটানো উচিৎ।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: কঠিন সময়েও আপনার সঙ্গীকে সমর্থন করা উচিত! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ ব্যাবসায় মনের মতো লাভ করতে পারবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল