বৈশাখ বাংলার বছরের প্রথম মাস এই মাস গ্রীষ্মের আগমনী বার্তা দেয় রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ বৈশাখ মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

গ্রেগরীয় বর্ষপঞ্জির এপ্রিল মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে বৈশাখ মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "বৈশাখ" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে বৈশাখ মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। পাশাপাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। আত্মীয় স্বজনের জন্য এরা প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। এরা বিপরীত লিঙ্গের সহজে মন জয় করতে পারে সহজেই। নিজ গুণে এরা সবার উপরে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। এদের জীবনে উত্থান পতন খুব কম। তবে এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক বৈশাখ মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- বৃশ্চিক রাশির আজ পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে, দেখে নিন আপনার রাশিফল

যারা জমি বা সম্পদ কেনা-বেচার সঙ্গে যুক্ত এই মাস তাদের জন্য খুব শুভ। পুরনো মামলা নিয়ে আশান্তি শুরু হতে পারে। মাসের শেষের দিকে কোথাও পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা ভেস্তা যেতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। শারীরিক সমস্যার কারণে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে। গুরুজনদের সঙ্গে মনোমালিন্য থাকলে তা কেটে যাবে। এই মাসে কোনও ভালো খবর পেতে পারেন। শারীরিক অসুস্থতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। অর্থভাগ্য এই মাসে মোটের উপর ভালোই থাকবে। শিক্ষার্থীদের পড়াশুনায় মনযোগ বৃদ্ধি পাবে। ব্যবসার দিক দিয়ে মাসটি ভালো তবে পাওয়া আদায়ে সমস্যা দেখা দিতে পারে। কোনও ভুল কাজ করার জন্য কর্মস্থানে অপমানিত হওয়ার আশঙ্কা রয়েছে। 

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।