ভালোবাসার মানুষের Attention পেতে রাগ করার ভান করেন এরা, চিনে নিন তিন রাশিকে

Published : Jul 18, 2022, 12:55 PM IST
ভালোবাসার মানুষের Attention পেতে রাগ করার ভান করেন এরা, চিনে নিন তিন রাশিকে

সংক্ষিপ্ত

প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ আড়ি তো কাল ভাব। মনোমালিন্য, রাগ, হতাশা, তর্ক এই সবই সম্পর্কে সব সময় হয়ে থাকে। অনেকের মতে, এতে প্রেম বাড়ে। সম্পর্ক আরও গভীর হয়। আর রইল তিন রাশির কথা। এরা রাগ করার ভান করতে ওস্তাদ। মনের মানুষের Attention পেতে রাগ করার ভান করেন এরা।

মতবিরোধ সব সম্পর্কে সাধারণ বিষয়। বিশেষ করে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ আড়ি তো কাল ভাব। মনোমালিন্য, রাগ, হতাশা, তর্ক এই সবই সম্পর্কে সব সময় হয়ে থাকে। অনেকের মতে, এতে প্রেম বাড়ে। সম্পর্ক আরও গভীর হয়। তবে, সব সম্পর্কের সমীকরণ এক নয়। তেমনই সব মানুষের মানসিকতাও এক নয়। কেউ শান্ত, কেউ ধূর্ত। তেমনই কেউ স্পষ্ট বক্তা তো কেউ নাটুকে স্বভাবের। আর রইল তিন রাশির কথা। এরা রাগ করার ভান করতে ওস্তাদ। মনের মানুষের Attention পেতে রাগ করার ভান করেন এরা। এদের মন সহজে গলে গেলও রাগ করার নাটক করে প্রেম গভীর করতে চান। 

ধনু রাশি
রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এরা খুবই স্বাধীনচেতা, উৎসাহী স্বভাবের হয়ে থাকেন। এরা প্রেমের সম্পর্ক নিয়ে খুবই স্পর্শকাতর। তবে, সঙ্গীর সঙ্গে প্রায়শই এদের অশান্তি হয়। মতের অমিল যেন লেগে থাকে প্রতিদিন। এই রাশির ছেলে মেয়েরা প্রেমিক কিংবা প্রেমিকার দৃষ্টি আকর্ষণ করতে মিথ্যা রাগ হওয়ার ভান করে থাকেন।   

কর্কট রাশি
রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরা সম্পর্কের ব্যাপারে খুবই সিরিয়াস। এরা সঙ্গীর সঙ্গে খুবই নাটক করেন। বিশেষ করে কোনও তর্কের জয় হতে না পারলে এরা রাগ করার ভঙ্গি করে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা ভালোবাসার মানুষের সঙ্গে অনেক সময়ই এমন আচরণ করে থাকেন। 

বৃশ্চিক রাশি
রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা তেজী, নির্ভীক ও একগুঁয়ে স্বভাবের মানুষ হন। এরা প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও নিজের ইচ্ছেকে প্রাধান্য দেন। এরা সঙ্গীকে রাগাতে খুবই ভালোবাসেন। এই বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা ভালোবাস মানুষের Attention পেতে রাগ করার ভান করেন। সব সময় তার রাগ ভাঙানো হোক এটাই তার পছন্দ। এই নিয়ে অনেকক্ষেত্রে সঙ্গীর সঙ্গে অশান্তি দেখা দেয়। তবে, এরা নিজেদের স্বভাব বদল করতে নারাজ। এদের এই স্বভাবের জন্য অনেক সময় বিচ্ছেদ পর্যান্ত হয়। এত কিছু সত্ত্বেও এরা রাগ করার ভান করেন। ভালোবাসার মানুষের সঙ্গে এমন আচরণ করে এরা আনন্দ পেয়ে থাকেন।   
 

আরও পড়ুন- শ্রাবণে কোন শিবলিঙ্গের পুজোয় কী ফল মেনে, জেনে নিয়ে তবেই ঠিক করুন

আরও পড়ুন- বিয়ের পর সব বন্ধুকে ভুলে যান এই তিন রাশি, দেখে নিন তালিকায় কে আছেন

আরও পড়ুন- শ্রাবণ মাসের প্রথম সোমবারে তৈরি ৩টি বিশেষ যোগ, শিবলিঙ্গে এই একটি জিনিস অর্পণ করলেই বদলে যাবে ভাগ্য

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল