Sorry ঠোঁটের গোড়ায় লেগে আছে এই চার রাশির, ক্ষমা চাইতে ওস্তাদ এরা

Published : May 08, 2022, 04:26 PM IST
Sorry ঠোঁটের গোড়ায় লেগে আছে এই চার রাশির, ক্ষমা চাইতে ওস্তাদ এরা

সংক্ষিপ্ত

কেউ নিজের ভুল মেনে নিতে পারেন। কেউ বা কিছুতেই নত স্বীকার করেন না। শুধু ইগো-র বসে ভুল পথে চালিত হন। এতে খারাপ প্রভাব পড়ে সম্পর্কে। আবার অনেকে আছেন, যাদের কাছে Sorry বলা কিংবা ক্ষমা চাওয়া কোনও ব্যাপার নয়। দেখে নিন তালিকায় কে কে আছেন। 

ক্ষমা চাওয়া, নত স্বীকার করা কিংবা নিজের ভুল মেনে নেওয়ার ক্ষেত্রে সকলের মানসিকতা একে অন্যের থেকে আলাদা। কেউ নিজের ভুল মেনে নিতে পারেন। কেউ বা কিছুতেই নত স্বীকার করেন না। শুধু ইগো-র বসে ভুল পথে চালিত হন। এতে খারাপ প্রভাব পড়ে সম্পর্কে। আবার অনেকে আছেন, যাদের কাছে Sorry বলা কিংবা ক্ষমা চাওয়া কোনও ব্যাপার নয়। দেখে নিন তালিকায় কে কে আছেন। 

মিথুন রাশি- রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি। এরা দীর্ঘ ও অস্থির কথোপকখোন অপছন্দ করে। পার্টনারের সঙ্গেও বচসায় জড়াতে চান না। কোনও ঝামেলা শুরু হওয়ার আগেই এরা ক্ষমা চেয়ে নেন। এদের মতে, অশান্তি করার থেকে অশান্তির নিষ্পত্তি করা অনেক ভালো। এরা নিজের শখ পূরণে অধিক অর্থ ব্যয় করে থাকেন। 

কর্কট রাশি- অশান্তি করার থেকে অনেক ভালো আগে ক্ষমা চেয়ে সমস্যার নিষ্পত্তি করে নেওয়া। এই ধারণায় বিশ্বাসী কর্কট রাশির ছেলে মেয়েরা।  এরা বচসায় জড়াতে চান না। অশান্তির থেকে এরা দূরে থাকতে চান। 

বৃষ রাশি- রাশি চক্রের দ্বিতীয় রাশি হল বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এরা সুন্দরের পুজারী হন। এরা বিপরীত লিঙ্গের মন জয় করতে ওস্তাদ। এরা ঝামেলা, অশান্তি থেকে দূরে থাকতে পছন্দ করেন। নিজেদের ভুল এরা সহজে মেনে নেন। নিজেদের ভুল বুঝতে পারলে এরা সবার আগে ক্ষমা চেয়ে নেন। এই রাশির ছেলে মেয়েরা শান্তি প্রিয় স্বভাবের হন। 

তুলা রাশি- বৃষ রাশি, কর্কট রাশি, মিথুন রাশির সঙ্গে তুলা রাশির বেশ মিল। এরাও ক্ষমা চাইতে ওস্তাদ। এটি রাশি চক্রের সপ্তম রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এরা সুন্দর ও ভোগবিলাস প্রিয়, ভাববিলাস প্রিয় স্বভাবের হয়। এরা সহজে নত স্বীকার করে। ক্ষমা চাইতে ওস্তাদ তুলা রাশির ছেলে মেয়েরা। এরা চুপ থাকতে পছন্দ করেন। এরা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে তর্কে জড়াতে চান না। ঝগড়ার শেষে সবার আগে ক্ষমা চেয়ে নেন এরা। এরা  এরা ভালো প্রেমিক হিসেবে খ্যাত। তুলার মতো Sorry ঠোঁটের গোড়ায় লেগে আছে এই তিন রাশির। ক্ষমা চাইতে ওস্তাদ হয়ে থাকেন এরা। এই চার রাশির ছেলে মেয়েদের স্বভাবে বিস্তর মিল।

আরও পড়ুন- এই সপ্তাহে ৬ রাশির সংসারে অশান্তির আশঙ্কা , দেখে নিন আপনার সপ্তাহের রাশিফল

আরও পড়ুন- সকালে উঠেই ভুলেও এগুলি দেখবেন না, ধ্বংস হয়ে যেতে পারে গোছানো সংসার

​​​​​​​আরও পড়ুন- লক্ষ্মী লাভ থেকে প্রেমে সাফল্য- সবই পাবেন, রবিবার যদি এগুলি মেনে চলেন
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope in Bengali: আজ বাড়িতে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope in Bengali: আজ অর্থ বিনিয়োগের আগে চিন্তা-ভাবনা করুন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল