পৌষ মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব পড়বে, দেখে নিন

Published : Dec 27, 2020, 09:24 AM IST
পৌষ মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব পড়বে, দেখে নিন

সংক্ষিপ্ত

বাংলা বছরের নবম মাস পৌষ পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে এই মাসের নাম রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক পৌষ মাস কেমন কাটবে বৃশ্চিক রাশির

পৌষ বাংলা সনের নবম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দশম মাস। নামটি এসেছে পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। এই মাসের শেষের দিন বাঙালিরা পৌষ সংক্রান্তির মেলা উৎযাপন করে। এ সময় বাড়ি বাড়িতে ও পাশাপাশি নানা স্থানে পিঠা উৎসব আয়োজিত হয়। রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা নিজের মনের চলতে বেশি পছন্দ করেন। কারও অধীনে থাকা এরা একেবারেই পছন্দ করেন না। এই রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমী। তাই জীবনের দেরিতে হলেও এরা উন্নতি লাভ করে। এদের বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকেন। তবে এই রাশির স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। তবে জেনে নেওয়া যাক বাংলা বছরের নবম মাস পৌষ বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- রবিবার ৫ রাশির সঙ্গীর সঙ্গে ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে, দেখে নিন আপনার রাশিফল

পৌষ মাসে বৃশ্চিক রাশির বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় নতুন চিন্তা ভাবনা করতে পারেন। সন্তানের কোনও সমস্যা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। নিজের বুদ্ধির জোরে সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। এই মাসে বিলাসীতার জন্য খরচ বৃদ্ধি পাবে। সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে। ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। এই মাসে সঞ্চয় খুব কম হবে।  

আরও পড়ুন- সাড়ে সাতি ও কালসর্প দোষ থেকে মুক্তি পেতে, নতুন বছরে পালন করুন এই নিয়মগুলি

জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়। আবার জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: ভালবাসার দিন সঙ্গীর সঙ্গে কেমন কাটবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজকের দিনটি আর্থিক সাফল্যে পূর্ণ হবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল