সৌভাগ্য ফিরবে হলুদ গাছের গুণে, জেনে নিন কেন এই গাছ লাগানো শুভ

Published : Jul 02, 2022, 03:49 PM IST
সৌভাগ্য ফিরবে হলুদ গাছের গুণে, জেনে নিন কেন এই গাছ লাগানো শুভ

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, ঘরে বাস্তুদোষ থাকলে দেখা দিতে পারে এমন সমস্যা। এর থেকে মুক্তি পেতে বাড়িতে গাছ লাগানো শুভ। বাড়িতে বাগান থাকলে সেখানে লাগিয়ে ফেলুন এই গাছ। এতে একদিকে যেমন মুক্তি পাবেন একাধিক সমস্যা থেকে তেমনই হবে উন্নতি। 

দীর্ঘদিন চেষ্টা করেও চাকরি পাচ্ছেন না। কিংবা পারিবারিক অশান্তি লেগেই রয়েছে। এর সঙ্গে বাচ্চার পড়ায় ক্ষতি হচ্ছে। এই সকল সমস্যার কারণ হতে পারে বাস্তুদোষ। শাস্ত্র মতে, ঘরে বাস্তুদোষ থাকলে দেখা দিতে পারে এমন সমস্যা। এর থেকে মুক্তি পেতে বাড়িতে গাছ লাগানো শুভ। বাড়িতে বাগান থাকলে সেখানে লাগিয়ে ফেলুন এই গাছ। এতে একদিকে যেমন মুক্তি পাবেন একাধিক সমস্যা থেকে তেমনই হবে উন্নতি। 

হলুদ রোগ ব্যাধি থেকে মুক্তি দেয়। এতে থাকা একাধিক উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তেমনই, জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করে। অন্য দিকে, সব শুভ কাজে হলুদ ব্যবহার করা হয়। শাস্ত্রে, হলুদ একটি শুভ বস্তু হিসেবে গণ্য হয়। সে কারণে সব পুজো, বিয়ের অনুষ্ঠান এমনকী যে কোনও শুভ অনুষ্ঠানে ব্যবহার করা হয় হলুদ। সে কারণে বাড়িতে গাছ লাগানো খুবই সৌভাগ্যজনক। শাস্ত্র মতে, বাড়িতে লাগাতে পারেন হলুদ গাছ। এতে অল্প দিনেই শুভ ফল পাবেন। 

তবে, হলুদ গাছ লাগানোর নির্দিষ্ট স্থান আছে। সেখানে গাছ না লাগালে উপকার পাওয়া কঠিন। শাস্ত্র মতে, বাড়ির দক্ষিণ ও পূর্বে রোপণ করুন হলুদ গাছ। এতে ইতিবাচক ফল পাবেন। এই গাছ লাগালে ইতিবাচক শক্তি উৎপন্ন হয়। যা বাড়ির সকল বাস্তুদোষ দূর করে। বাড়ি থেকে সকল নেতিবাচক শক্তি দূর হবে এই গাছের গুণে। 

শাস্ত্র মতে, বাড়িতে হলুদ গাছ থাকলে এর শুভ প্রভাব পড়ে পরিবারের সদস্যদের ওপর। পরিবারে সকল সদস্যের সৌভাগ্য বাড়বে হলুদ গাছ লাগালে। শাস্ত্র মতে, এই গাছের শুভ প্রভাবে সব কাজে উন্নতি হবে। তেমনই দূর হবে সকল পারিবারিক জটিলতা। 

তবে, কাউকে দান করতে নেই হলুদ। উপহার হিসেবেও কাউকে হলুদ দেবেন না। এতে হতে পারে মারাত্মক ক্ষতি। মেনে চলুন এই বিশেষ টোটকা। সব কাজে সাফল্য পাবেন। তেমনই সৌভাগ্য বজায় থাকবে। 
হিন্দু শাস্ত্রে রয়েছে একাধিক পুজোর উল্লেখ। ৩৩ কোটি শক্তির পুজোর উল্লেখ আছে শাস্ত্রে। পূর্ণিমা- অমাবস্যার সময় দেখে নির্দিষ্ট কার হয় এই সকল তিথি। শাস্ত্রে প্রতিটি দেব দেবীর পুজোর জন্য আলাদা আলাদা তিথির উল্লেখ আছে। তেমনই রয়েছে নানান টোটকার হদিশ। এবার সৌভাগ্য ফিরবে হলুদ গাছের গুণে। শাস্ত্র মতে, এই গাছ লাগানো শুভ। 

আরও পড়ুন- এদের ব্যক্তিত্ব ও চেহারা সকলের নজর কাড়ে, এই রাশির ছেলেদের প্রতি সব মেয়েরা আকৃষ্ট হন

আরও পড়ুন- শনিবার কালো তিলের এই ৫ প্রতিকার, জীবনে বাধা কাটিয়ে আনবে সার্বিক সুখ ও সমৃদ্ধি

আরও পড়ুন- চিনে নিন এই চার রাশিকে, শাস্ত্র অনুসারে Creative মানসিকতার অধিকারী হন এরা 
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল