এই মাসে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর

Published : Jun 28, 2022, 08:31 AM IST
এই মাসে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর

সংক্ষিপ্ত

বছরের তৃতীয় মাস আষাঢ়। পাশাপাশি রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বাংলা বছরের তৃতীয় মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-  

আষাঢ় বাংলা সনের তৃতীয় মাস। ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশ মাস। এটি বর্ষা মৌসুমে অন্তর্ভুক্ত দুই মাসের তৃতীয় মাস। আষাঢ় নামটি এসেছে পূর্বাষাঢ়া নক্ষত্র ও উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। আষাঢ় বাংলা সনের তৃতীয় মাস। জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য নির্ধারণে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আষাঢ় মাসে জন্ম হলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্বর্কে।
 

কুম্ভ রাশির ব্যক্তিত্ব-
 রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এদের জীবনে অনেক বার বাধা আসে আবার শুভ ঘটনাও ঘটে, বিশেষ করে ২৫ থেকে ৫৩ বছর বয়সের মধ্যে। এই জাতক জাতিকারা ভাবুক, দার্শনিক ও ধর্মপরায়ণ হয়ে থাকে। এই রাশির প্রথম জীবনে প্রচুর কষ্ট পেলেও পরে সুখভোগ করে থাকে। শনি গ্রহের এই জাতকরাও একা থাকতে ভালবাসে। কোনও কোনও ক্ষেত্রে চরিত্রের দোষে কুপথে যেতে দেখা যায়। এদের অন্তরে যোগীভাব প্রবল থাকে। চাকরির থেকে ব্যবসা ভাগ্য ভাল হয়। এরা সাধারণত ভাল স্বভাবের কিন্তু গ্রহ দোষ থাকলে খল ও নিষ্ঠুর প্রকৃতির হয়ে ওঠে। তবে জেনে নেওয়া যাক আষাঢ় মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর

আরও পড়ুন-  সারা মাসে অর্থাভাবে কাটতে পারে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

আরও পড়ুন- সম্পর্কে বিরহ যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর

কুম্ভ রাশির উপর আষাঢ় মাসের প্রভাব কেমন থাকবে -
আষাঢ় মাসে কুম্ভ রাশির গুরুজনদের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। কোনও জটিল চিন্তার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলুন। আপনার মূল্যবান কিছু হারিয়ে যেতে পারে। সময়ের কাজ সময়ে না করার জন্য ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। । কোনও কারণে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। বিশ্বস্ত মানুষদের থেকে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনের শারীরিক সমস্যার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যয় বৃদ্ধি পাবে। শারীরিক কোনও সমস্যা বৃদ্ধি পেতে পারে। মানসিক উদ্বেগের জন্য কাজের ক্ষতি হতে পারে।
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল