তৃতীয় ব্যক্তিকে নিয়ে সম্পর্কে অশান্তি বাড়তে পারে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর

Published : Jun 23, 2022, 08:07 AM IST
তৃতীয় ব্যক্তিকে নিয়ে সম্পর্কে অশান্তি বাড়তে পারে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর

সংক্ষিপ্ত

বছরের তৃতীয় মাস আষাঢ়। পাশাপাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বাংলা বছরের তৃতীয় মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-  

আষাঢ় বাংলা সনের তৃতীয় মাস। ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের সপ্তম মাস। এটি বর্ষা মৌসুমে অন্তর্ভুক্ত দুই মাসের তৃতীয় মাস। আষাঢ় নামটি এসেছে পূর্বাষাঢ়া নক্ষত্র ও উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। আষাঢ় বাংলা সনের তৃতীয় মাস। জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য নির্ধারণে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আষাঢ় মাসে জন্ম হলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্বর্কে।

তুলা রাশির ব্যক্তিত্ব-
 রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। তুলা, মেষ, কুম্ভ ও মিথুন  রাশির লোকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়। চাকরি অপেক্ষা ব্যবসা জাতকের পক্ষে বিশেষ ফলপ্রদ। এদের মধ্যে যে লক্ষণ সাধারণত দেখা যায়, তা হল— এরা খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনীতিক, প্রখর অনুমান শক্তিসম্পন্ন ও প্রেমিক। এদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। এই ব্যক্তিদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা প্রবল। ভীরের চেয়ে একাকী থাকতে বেশি পছন্দ করে। এরা খেতে খাওয়াতে খুব ভালবাসে। এরা খেতে ও খাওয়াতে খুব পছন্দ করেন। এই রাশির জাতক-জাতিকারা একা থাকতেই বেশি পছন্দ করেন। জাতক শান্তি প্রিয় তবে ভিরু নয়। নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না। ধর্ম ভাব বেশি থাকলেও তা চাপা থাকে। বিচার বিশ্লেষণ শক্তি প্রবল। জাতক সৎকর্ম পরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। তবে জেনে নেওয়া যাক আষাঢ় মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর

আরও পড়ুন-  সারা মাসে অর্থাভাবে কাটতে পারে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

আরও পড়ুন- সম্পর্কে বিরহ যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর


তুলা রাশির উপর আষাঢ় মাসের প্রভাব কেমন থাকবে -
আষাঢ় মাসে তুলা রাশির চাকুরীজীবীদের জন্য ভালো সময়। অভিভাবকদের সাহায্যে ব্যবসায় ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পেতে পারে। এই মাসে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। ঘুরতে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। তৃতীয় কাউকে নিয়ে সম্পর্কে অশান্তি বাড়তে পারে। প্রেমের সম্পর্ক এই মাসে খুব একটা সুখের হবে না। বাড়িতে কোনও শুভ কাজ নিয়ে আলোচনা হতে পারে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। অফিসে কোনও শুভ খবর পেতে পারেন এই মাসে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের সম্মান বাড়তে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope in Bengali: আজ বাড়িতে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope in Bengali: ভ্রমণ সুখকর হলেও খরচ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল